News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রবল বর্ষণে চিন্তিত নদীর তীরবর্তী বাসিন্দারা,  পাড়ের ভাঙ্গন রোধে বোল্ডার নির্মাণের দাবি
Image

প্রবল বর্ষণে চিন্তিত নদীর তীরবর্তী বাসিন্দারা,  পাড়ের ভাঙ্গন রোধে বোল্ডার নির্মাণের দাবি

নিজস্ব প্রতিনিধি, মেলাঘর, ৪ জুলাই: প্রবল বর্ষায় ক্রমাগত জলস্তর বৃদ্ধি পাচ্ছে গোমতী নদীর। নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় ক্রমশই চিন্তিত নদীর তীরবর্তী বাসিন্দারা। ক্রমে ক্রমে জলের স্রোতে ভেঙে যাচ্ছে পাড়, নদীর জলে ভেসে যাওয়ার উপক্রম ঘরবাড়ি থেকে শুরু করে কৃষি ক্ষেত, সরকারি স্কুল। চিন্তিত বাসিন্দারা বরাবরই দাবী জানিয়ে আসছেন নদীর পাড়ে বোল্ডার নির্মাণের।

ঘটনা মেলাঘর পুর পরিষদের অন্তর্গত ইন্দিরানগর ৮ নং ওয়ার্ডে। ঘটনার বিবরণে জানা যায়, দীর্ঘদিন যাবত ওই এলাকার বাসিন্দারা নদী পাড়ের ভাঙ্গন বিষয়ে সরকারের কর্তা ব্যক্তিদের নিকট বোল্ডার নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু তাদের অভিযোগ সরকারের ক্রমে ক্রমে রদবদল হলেও কোন আমলেই তাদের এই সমস্যার সমাধান করা হচ্ছে না। আশ্বাস ব্যতীত কিছুই জোটেনি তাদের কপালে।

  এলাকাবাসী এখন বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যাওয়ার উপক্রম হয়েছে। যাদের সামর্থ্য আছে তারা এর পূর্বেই এই স্থান ত্যাগ করেছে । কিন্তু যে সকল দরিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারগুলো রয়েছে তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। যেকোনো সময় নদীর জলে ভেসে যেতে পারে । এই আশঙ্কাতেই দিনযাপন করছেন তারা। নিরুপায় এলাকাবাসী এখন দারস্ত হয়েছে সংবাদমাধ্যমের নিকট। সংবাদ মাধ্যমের সাহায্যে তারা রাজ্যের কর্তা ব্যক্তিদের নিকট আর্জি জানাচ্ছেন তাদের সমস্যার সমাধানে এগিয়ে আসতে নদীর পাড় ভাঙ্গন রোধে নদীর পাড়ে বোল্ডার নির্মাণের জন্য।

Releated Posts

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026

বাইক ও স্কুটি উদ্ধার, এক চোরকে গ্রেপ্তার করল এনসিসি থানার পুলিশ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: একটি বাইক ও স্কুটি চুরির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করল এনসিসি থানার পুলিশ। ধৃত ব্যক্তির…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top