News Flash

  • Home
  • দিনের খবর
  • রাজস্থানের মন্ত্রিসভা থেকে ইস্তফা কিরোরি লাল মীনার, বললেন কোনও প্রত্যাশা নেই
Image

রাজস্থানের মন্ত্রিসভা থেকে ইস্তফা কিরোরি লাল মীনার, বললেন কোনও প্রত্যাশা নেই

জয়পুর,৪ জুলাই (হি. স.): রাজস্থানের মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন বিজেপির বর্ষীয়ান নেতা কিরোড়ি লাল মীনা। দলকে দেওয়া কথা রাখতে পারেননি বলেই পদত্যাগ করেছেন তিনি। বর্ষীয়ান এই বিজেপি নেতার হাতে ছিল রাজস্থানের একাধিক গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব।

২৪-এর লোকসভা ভোটে পূর্ব রাজস্থানের মোট সাতটি আসনের দায়িত্বে ছিলেন কিরোড়ি লাল মীনা। তাঁকে ওই আসন গুলির দায়িত্ব দিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই সাত আসনের মধ্যে কোনও একটিতে বিজেপি হারলে মন্ত্রীত্ব ছেড়ে দেবেন বলে ঘোষণা করেছিলেন কিরোরি লাল। ফলাফল প্রকাশের পর দৌসা আসনে হেরে গিয়েছে বিজেপি।এর পর থেকেই তার পদত্যাগ নিয়ে শুরু হয় জল্পনা। সেই জল্পনা সত্যি করেই বৃহস্পতিবার হারের দায় নিয়েই রাজস্থানের মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন বিজেপি বিধায়ক কিরোড়ি লাল মীনা।

প্রসঙ্গত, রাজস্থানে ২৫ টি লোকসভা আসনের মধ্যে গেরুয়া শিবির জয়ী হয়েছে মাত্র ১৪ টি আসনে। রাজ্যে ক্ষমতাতে থেকেও বিজেপি লোকসভা ভোটে মনপ্রুত ফল করতে পারেনি। তাই নিজের দেওয়া কথা রাখতে দৌসা আসনে হেরে মন্ত্রীত্ব ছাড়লেন রাজস্থানের বর্ষীয়ান নেতা তথা বিজেপি বিধায়ক কিরোরি লাল মীনা।

রাজস্থানের মন্ত্রিসভা থেকে পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়ে, বিজেপি নেতা কিরোড়ি লাল মীনা বলেছেন, “গত ১০-১২ বছর ধরে সক্রিয়ভাবে কাজ করা সত্ত্বেও, আমি যে সমস্ত এলাকায় আমার কিছু প্রভাব আছে সেখানে আমি আমার দলকে জয়ী করতে পারিনি। হাইকমান্ড আমাকে আগামীকাল দিল্লিতে আসতে বলেছেন, আমি সেখানে যাব এবং তাদের বোঝানোর চেষ্টা করব, কারণ আমি ঘোষণা করেছি যে আমি যদি আমার দলকে জয়ী করতে না পারি, আমি পদত্যাগ করব, এবং আমি তা করেছি। আমার কোনও অভিযোগ নেই এবং কোনও পদের জন্য কোনও প্রত্যাশা নেই, না মুখ্যমন্ত্রীর কাছ থেকে, না সংগঠনের কাছ থেকে।”

Releated Posts

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026

জারাঙ্গে পাটিলের অনশন প্রত্যাহারে স্বস্তি ফড়নবিশের, ১৩ দাবির ১২টিই মেনে নেওয়া হয়েছে বলে দাবি

সম্ভাজিনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মারাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জারাঙ্গে পাটিল ২০ দিনের অনশন শেষ করায় স্বস্তি প্রকাশ…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top