News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাস্তার বেহাল দশা, পূর্ত দপ্তরের মহকুমা আধিকারিকের অফিস ঘেরাও করল অটো চালকরা
Image

রাস্তার বেহাল দশা, পূর্ত দপ্তরের মহকুমা আধিকারিকের অফিস ঘেরাও করল অটো চালকরা

আগরতলা, ৩ জুলাই: দীর্ঘদিন যাবত সোনামুড়ার রাস্তার বেহাল দশা। পূর্ত দপ্তরের রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসলে কোনো উদ্যোগ গ্রহণ করছে না। আজ বাধ্য হয়ে পূর্ত দপ্তরের মহকুমা আধিকারিকের অফিস ঘেরাও করলেন স্থানীয় অটো চালকরা।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, দীর্ঘদিন যাবত সোনামুড়া শহর লাগায়া প্রায় প্রতিটি সড়কের বেহাল দশা। বিশেষ করে সোনামুড়া ধলিয়াই, সোনামুড়া বক্সনগর সোনামুড়া রবীন্দ্রনগর সড়ক ইত্যাদি। প্রতিনিয়ত সমস্যায় পড়তে হচ্ছে ছোট বড় যানচালকদের। প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনাও। প্রতিবছরে মহকুমা প্রশাসনের তরফ থেকে দুর্ঘটনা এড়াতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হলেও রাস্তার বেহালসার কারণে যে সকল দুর্ঘটনাগুলি সংঘটিত হচ্ছে। সেই সমস্যাগুলোই সমাধানের কোন উদ্যোগ নিচ্ছে না সংশ্লিষ্ট দপ্তর এমনটাই অভিযোগ যানচালকদের। এত সমস্যার পরও প্রশাসনের তরফ থেকে কোন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না এই অভিযোগে দ্রুত সমস্যা সমাধানের দাবিতে সোনামুড়া মহকুমা পূর্ত দপ্তরের অফিস ঘেরাও করে অটোচালকরা। তারা কথাবার্তা বলেন দপ্তরের মহকুমা অধিকারিক জেমসন রূপিনীর সাথে। 

যদিও চালকদের অভিযোগ, নির্ধারিত অফিস সময়সূচী অনুযায়ী সকাল ১১ টায় দপ্তরের অফিসে আসলেও দেখা নেই অফিসের কোন কর্তা ব্যক্তিদের। এমত অবস্থায় দীর্ঘক্ষণ অপেক্ষার পর অবশেষে অফিসে আসেন পূর্ত দফতরের মহকুমা অধিকারীক জেমসন রূপিনী । তখন অটো চালকদের এক প্রতিনিধি দল কথা বলেন আধিকারিকের সাথে। 

তিনি বলেন, যেহেতু উদয়পুর থেকে শ্রীমন্ত পুর এবং বিশালগড় থেকে বক্সনগর পর্যন্ত যে সড়ক তৈরি করা হচ্ছে সেটা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জাতীয় সড়কের কাজ। ওই স্বরূপ গুলি পূর্ত দপ্তরের অধীনে নয়। তাই সেই সড়ক ঠিক করার মত অর্থ তার নিকট নেই তিনি চালকদের কথা চিন্তা করে কিছুটা সাড়াই করে দেওয়ার ব্যবস্থা করে দেবেন বলে আশ্বাস দেন। এবং বাকি সড়কগুলিও দ্রুত মেরামতের ব্যবস্থা করবেন বলে চালকদের আশ্বস্ত করেন।

Releated Posts

ই – রিক্সা ধাক্কায় স্বামীর বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত অন্তঃসত্ত্বা

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ই – রিক্সা  ধাক্কায় স্বামীর বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হলেন এক অন্তঃসত্ত্বা মহিলা।…

ByByReshmi Debnath Sep 10, 2026

মীমাংসা বৈঠকে ছুরিকাঘাতের মামলা: মূল অভিযুক্তের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড

আগরতলা, ১০ সেপ্টেম্বর: মীমাংসা বৈঠক চলাকালীন এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করার মামলায় মূল অভিযুক্তকে পাঁচ বছরের…

ByByReshmi Debnath Sep 10, 2026

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top