News Flash

Image

ছড়ার জল থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

আগরতলা, ২ জুলাই: ছড়ার জল থেকে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই মৃতদেহ উদ্ধারের ঘটনায় গোটা জলেবাসা গ্রাম পঞ্চায়েতের বরবাড়ি এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গত শনিবার  হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে যান প্রসেনজিৎ মালাকার। দীর্ঘক্ষণ বাড়ি না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু তার কোনো হদিশ পাওয়া যায়নি। পরর্বতী সময়ে পরিবারের সদস্যরা থানায় নিখোঁজ ডায়েরি করেন। আজ সকালে এলাকাবাসী ছড়ার জলে প্রসেনজিতের মৃতদেহ দেখতে পান। সাথে তারা পরিবারের সদস্যদের এবং পুলিশকে খবর পাঠিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

Releated Posts

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026

রোগীর মৃত্যুকে ঘিরে জিবি হাসপাতালে উত্তেজনা, চিকিৎসা পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার জিবি হাসপাতালে উত্তেজনা ছড়ায়। মৃতের পরিজন ও অন্যান্য রোগীর…

ByByReshmi Debnath Sep 9, 2026

উত্তর-পূর্বাঞ্চলীয়রা বহিরাগত নন, দিল্লিতে মণিপুরের সঙ্গীতশিল্পী চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় ক্ষোভ, ঘৃণাজনিত অপরাধ বন্ধের দাবি বীরজিৎ সিনহার

আগরতলা, ৯ সেপ্টেম্বর: দিল্লিতে মণিপুরের সুপরিচিত সঙ্গীতশিল্পী ও সঙ্গীত শিক্ষক চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও…

ByByReshmi Debnath Sep 9, 2026

মনোনয়ন প্রত্যাহারের চাপের অভিযোগে ক্ষোভ, ভোট বয়কটের হুঁশিয়ারি

বিশালগড়, ৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে চড়িলাম ব্লকের ধারিয়াতল ভিলেজের ৪ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক উত্তেজনা…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top