News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠবে প্রতিমা নিরঞ্জন স্থান : মেয়র
Image

দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠবে প্রতিমা নিরঞ্জন স্থান : মেয়র

আগরতলা, ২ জুলাই: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠবে দশমীঘাট এলাকার প্রতিমা নিরঞ্জন স্থান। পাশাপাশি রাজ শ্মশানের সংস্কার চলছে। সংস্কার কাজ আগামী ১৫ আগস্টের মধ্যে সমাপ্ত হবে। আজ দশমী ঘাট বিসর্জন স্থল, রাজ শ্মশান, মাছ বাজার সংলগ্ন রাস্তা এবং বর্ডার গোলচক্করে নির্মীয়মান লাইট হাউসের কাজ পরিদর্শনে গিয়ে একথা বলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। সাথে তিনি যোগ করেন, বটতলা মাছ বাজারে যাওয়ার যে রাস্তাটা সংস্কার উদ্যোগ নেবে নিগম। 

এদিনের পরির্দশনকালে উপস্থিত ছিলেন পুরো কমিশনার শৈলেশ কুমার যাদব, কর্পোরেটর তুষারকাণ্ডে ভট্টাচার্য, কর্পোরেটর নিবাস দাস, কর্পোরেটর জাহ্নবী দাস দত্ত সহ অন্যান্যরা। 

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র বলেন, রাজ শ্মশানে সংস্কার কাজে ৫৬ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে । পাশাপাশি দশমি ঘাট এলাকার যে কাজ হচ্ছে তা হচ্ছে রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট ওয়ার্কের অধীনে। যা ৯৯ কোটি টাকার কাজ ছিল যার মধ্যে কিছু কিছু প্রজেক্ট ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে এবং উদ্বোধন হয়ে গেছে। 

পুর কমিশনার শৈলেশ যাদব বলেন, বিসর্জনস্থলে যে কাজ চলছে তা ৮৮ কোটি টাকার। যার ভেতর প্রায় ৭০ কোটি টাকার কাজ সমাপ্ত হয়ে গেছে।তিনি আর বলেন, রাস্তার যে কাজ করা সেই টাকা দেবে রাজ্য সরকার যার প্রজেক্ট কস্ট ধরা হয়েছে দেড় কোটি টাকা যা আরসিসি রোড করা হবে। দশমিক হাট থেকে নদীর পাড় ধরে প্রায় দুই কিলোমিটার জায়গায় তৈরি করা হবে হেলথ এবং যোগা পার্ক। লাইট হাউজের যে কাজ চলছে বর্ডার গোলচক্কর এলাকায় তার কাজও দ্রুত গতিতে এগিয়ে চলছে বলে জানান তিনি।

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন দিশা এসেছে বলে…

ByByNews Desk Jul 25, 2026

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

Update: পরীক্ষা অনিয়মের বিতর্কে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, ‘গত ১০ দিনের ঘটনায় মর্মাহত’: ধর্মেন্দ্র

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার তাঁর পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা করেছেন। পদত্যাগপত্রে তিনি…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

নেতাজির নাম সরানো হচ্ছে না, হোমিওপ্যাথি হাসপাতালের নাম নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: রাজ্য হোমিওপ্যাথি হাসপাতাল থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম সরিয়ে দেওয়া হচ্ছে, এমন প্রচার সম্পূর্ণ ভুল।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ঊনকোটির সংরক্ষণ ও পর্যটন পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রের বিশেষ উদ্যোগ, কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জানালেন সাংসদ বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: ত্রিপুরার ঐতিহাসিক শৈব তীর্থ ঊনকোটির সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং পর্যটন পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র সরকার…

ByByReshmi Debnath Jul 24, 2026

পশ্চিম মুহুরীপুরে একই পরিবারের তিনজনের মৃতদেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য

শান্তিরবাজার, ২৪ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত পশ্চিম মুহুরীপুর এলাকায় একই বাড়ি থেকে এক দম্পতির রক্তাক্ত…

ByByReshmi Debnath Jul 24, 2026

রাজ্য পুলিশ মহানির্দেশকের অস্বাভাবিক মৃত্যু মামলার তদন্তে এসপি-র নেতৃত্বে বিশেষ তদন্তদল গঠিত

আগরতলা, ২৪ জুলাই: রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকরের মৃত্যুর মামলার তদন্ত করবেন পশ্চিম জেলা পুলিশ সুপার নমিত পাঠক।…

ByByReshmi Debnath Jul 24, 2026
Scroll to Top