News Flash

  • Home
  • খেলা
  • মনীষের জোড়া গোলে বিবেকানন্দকে থামিয়ে চতুর্থ জয় সরোজ সংঘের
Image

মনীষের জোড়া গোলে বিবেকানন্দকে থামিয়ে চতুর্থ জয় সরোজ সংঘের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জয়ে জয়ে এগোচ্ছে সরোজ সংঘ। টানা চার ম্যাচে জয় সরোজ সংঘ কে একদিকে যেমন খেলোয়াররা জয়ের ধারা অব্যাহত রেখে মনোবল বাড়িয়ে নিচ্ছে। অপরদিকে সাফল্যের লক্ষ্যে পথ প্রসারিত করে এগোচ্ছে। মনীষের জোড়া গোল দুর্দান্ত জয় এনে দিয়েছে আজ, সোমবার বিবেকানন্দ ক্লাবের বিরুদ্ধে। পক্ষান্তরে বিবেকানন্দ ক্লাবের জয়ের ধারায় আজ ক্ষুন্ন করে দিয়েছে সরোজের ছেলেরা। স্থানীয় উমাকান্ত  মিনি স্টেডিয়ামে টিএফএ আয়োজিত সি ডিভিশন ফুটবল লিগের বি গ্রুপের ১৪ তম ম্যাচ। বেলা তিনটায় প্রথমার্ধের অন্তিম সময়ে মনীষ দেববর্মা একটি গোল করে দলকে এগিয়ে দেয়। দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের মাথায় সেই মনীষ-ই আরও একটি গোল করলে ব্যবধান বেড়ে ২-০ হয়। পরবর্তী সময়ে দুদলের মধ্যে আক্রমণ প্রতি আক্রমণ পরিলক্ষিত হলেও তৃতীয় গোলের সন্ধান আর কেউ পায়নি। উপরন্ত দু দলের তিনজনকে খেলায় অসদাচরণের দায়ে রেফারি হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি সত্যজিৎ দেব রায়, আদিত্য দেববর্মা তাপস দেবনাথ ও সুকান্ত দত্ত।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top