News Flash

  • Home
  • প্রধান খবর
  • দিল্লি নয়; নতুন ফৌজদারি আইনে প্রথম মামলা গোয়ালিয়রে, জানালেন অমিত শাহ
Image

দিল্লি নয়; নতুন ফৌজদারি আইনে প্রথম মামলা গোয়ালিয়রে, জানালেন অমিত শাহ

নয়াদিল্লি, ১ জুলাই (হি.স.): দিল্লি নয়, নতুন ফৌজদারি আইনে প্রথম মামলা নথিভুক্ত হয়েছে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। সোমবার এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার জানিয়েছেন, প্রথম মামলাটি হয়েছে গোয়ালিয়রের একটি থানায়, সেটি একটি চুরির মামলা।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট করেছেন, নতুন ফৌজদারি আইনের অধীনে প্রথম মামলা গোয়ালিয়রে নথিভুক্ত করা হয়েছে। অর্থাৎ, দিল্লির কমলা মার্কেট থানায় দায়ের হওয়া মামলাটি নতুন ফৌজদারি আইনের অধীনে প্রথম মামলা নয়। তিনি বলেছেন, “প্রথম মামলা (নতুন আইনের অধীনে) গোয়ালিয়রের একটি থানায় নথিভুক্ত করা হয়েছে। এটি একটি চুরির মামলা ছিল, কারও মোটরসাইকেল চুরি হয়েছিল। মামলাটি রাত ১২.১০ মিনিটে নথিভুক্ত করা হয়েছিল।” দিল্লির মামলা প্রসঙ্গে অমিত শাহ বলেছেন, যেহেতু একজন বিক্রেতার বিরুদ্ধে মামলা (দিল্লির একটি থানায় নথিভুক্ত) সম্পর্কিত, এর আগেও একই বিধান ছিল এবং এটি নতুন বিধান নয়। পুলিশ সেই বিধান অনুযায়ী পর্যালোচনা করে এবং সেই মামলাটি খারিজ করে দিয়েছে।”

Releated Posts

১৯৯৮ সালেই ভারতে হামলার আশঙ্কা জানিয়েছিল বিন লাদেন: সিআইএ রিপোর্ট

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৮ সালে ভারতে হামলা চালানোর পরিকল্পনা ছিল আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের। সম্প্রতি প্রকাশিত…

ByByNews Desk Sep 12, 2026

দুই নেতার কৌশলগত নির্দেশনা বাস্তবায়নে ভারতের সঙ্গে কাজ করবে চীন: চিনা রাষ্ট্রদূত

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও চীন দুই দেশের শীর্ষ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চিনের প্রেসিডেন্ট শি…

ByByNews Desk Sep 12, 2026

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top