News Flash

  • Home
  • দেশ
  • চোর সন্দেহে ফের গণপিটুনি! এবার ঝাড়গ্রামে বেড়াতে গিয়ে খুন যুবক
Image

চোর সন্দেহে ফের গণপিটুনি! এবার ঝাড়গ্রামে বেড়াতে গিয়ে খুন যুবক

ঝাড়গ্রাম, ৩০ জুন (হি.স.): চোর সন্দেহে গণপিটুনি, আর তাতে খুন হলেন এক যুবক। আশঙ্কাজনক অবস্থায় তাঁর বন্ধু। ঝাড়গ্রামের বেনাগেড়িয়া এলাকার ঘটনা। মৃতের নাম সৌরভ সাউ। ২৩ বছরের যুবকের বাড়ি ঝাড়গ্রামের বেনাগেড়িয়া এলাকায়। তাঁর বন্ধু অক্ষয় মাহাতো আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

মৃতের পরিবার সূত্রে খবর, সৌরভ তাঁর মায়ের স্কুটি নিয়ে এক বন্ধুর সঙ্গে জামবনি থানার অন্তর্গত খাটখুরা এলাকায় ঘুরতে গিয়েছিলেন। বিকেলে খাটখুরা এলাকার রাস্তা ধরে ফিরছিলেন তাঁরা। আচমকা চোর সন্দেহে তাঁদের উপর চড়াও হয় কয়েক জন। অতর্কিত ভাবে মারধর করা হয় সৌরভ এবং তাঁর বন্ধুকে। মৃত্যু হয় সৌরভের, তাঁর বন্ধ সঙ্কটজনক। রবিবার সৌরভের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

Releated Posts

টিআইএমএস পরিদর্শনে বাধা, গৃহবন্দি বিআরএস নেতা হরিশ রাও

হায়দরাবাদ, ১৯ আগস্ট (আইএএনএস): তেলেঙ্গানার বিধানসভায় বিআরএসের উপনেতা টি. হরিশ রাও এবং দলের কয়েকজন নেতাকে বুধবার গৃহবন্দি করেছে…

ByByNews Desk Aug 19, 2026

আরএসএস প্রধান মোহন ভাগবতের কানাডা সফরের অনুমতির দাবি, কার্নি সরকারকে ১০০-র বেশি সংগঠনের চিঠি

ওয়াশিংটন, ১৯ আগস্ট (আইএএনএস): রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর প্রধান মোহন ভাগবতের কানাডা সফরের অনুমতি দেওয়ার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 19, 2026

তামিলনাড়ুতে স্বাস্থ্যবিমার কভার পাঁচগুণ বাড়িয়ে ২৫ লক্ষ টাকা, বিধায়কদের গাড়ি ও ভাতা ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ১৯ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয় বুধবার মুখ্যমন্ত্রীর সমন্বিত স্বাস্থ্যবিমা প্রকল্পের আওতায় বার্ষিক স্বাস্থ্যবিমা কভার…

ByByNews Desk Aug 19, 2026

কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, শিশুসহ ৯ জনের মৃত্যু

কলকাতা, ১৯ আগস্ট (আইএএনএস): কলকাতার মধ্যাঞ্চলের মির্জা গালিব স্ট্রিটে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top