News Flash

Image

রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ

আগরতলা, ২৯ জুন: রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ নামল পানিসাগর মহকুমার অন্তর্গত দক্ষিণ পদ্মবিল গ্রাম পঞ্চায়েত এলাকার জনগন। অবরোধের জেরে যানচলাচল ব্যাহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন পানিসাগর মহকুমা শাসক এবং অবরোধকারীদের সাথে কথা বলেন।

ঘটনার বিবরণে জানা গিয়েছে , আসাম- আগরতলা জাতীয় সড়কের দক্ষিণ পদ্মবিল দুগঙ্গা অম্বিকা কুন্ড পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ রাস্তাটি বেহাল দশায় পরিণত হয়ে রয়েছে। বিগত ১০ বৎসর যাবৎ কোন প্রকার সংস্কারের কাজ না হওয়ার কারণে রাস্তাটির বেহাল দশায় পরিণত হয়। তাতে ওই এলাকার প্রায় দুই হাজার পরিবারের সদস্যদলর দুর্গতির সীমা নেই। তাছাড়া, ওই রাস্তার সংলগ্ন দুইটি বিদ্যালয়,  দুইটি মার্কেট,  একটি পঞ্চায়েত অফিস , একটি এসপিও ক্যাম্প সহ উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে। ফলে রাস্তাটি দিয়ে প্রতিদিন অগণিত এলাকাবাসীকে যাতায়াত করতে হয়। 

এলাকাবাসী অভিযোগ, রাস্তার বেহাল দশা থাকার কারণে অনেক সময় ছাত্র-ছাত্রীদের বর্ষার মৌসুমে বিদ্যালয়ে পৌঁছতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন। তাদের আরও অভিযোগ, এ বিষয়ে একাধিকবার স্থানীয় গ্রাম পঞ্চায়েত অফিসে জানানো হলে কোন প্রকার পদক্ষেপ গ্রহণ করেনি। তাই আজ এলাকাবাসী পথ অবরোধে বসেন। অবরোধের জেরে যানচলাচল বন্ধ হয়ে পড়ে।

এদিকে খবর পেয়ে অবরোধস্থলে ছুটে গিয়েছেন পানিসাগর মহকুমা শাসক এবং অবরোধকারীদের সাথে কথাবার্তা বলেন। মহকুমা শাসক সুশান্ত দেববর্মা এলাকাবাসীকে আশ্বাস দিয়েছেন রাস্তাটি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে ১৫ দিনের মধ্যে সংস্কার করার উদ্যোগ গ্রহণ করবেন। ওই আশ্বাসের ভিত্তিতে অবরোধ প্রত্যাহার করেন এলাকাবাসী।

Releated Posts

রবি মরশুমের ধান ক্রয়ে প্রস্তুতি খতিয়ে দেখলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, কৃষকদের স্বার্থ রক্ষায় সর্বোচ্চ গুরুত্বের বার্তা

আগরতলা, ৩ জুলাই: রবি মরশুমের ধান ন্যূনতম সহায়ক মূল্যে (এমএসপি) ক্রয় কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক…

ByByReshmi Debnath Jul 3, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. দেবব্রত দাস

আগরতলা, ৩ জুলাই: ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে ড. দেবব্রত দাসকে নিয়োগ করেছে ভারত সরকার। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভিজিটর…

ByByTaniya Chakraborty Jul 3, 2026

উদ্বোধনের অপেক্ষায় ৫০ শয্যার আগরতলা সিভিল হাসপাতাল, সব প্রস্তুতি সম্পন্ন: স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে

আগরতলা, ৩ জুলাই : আগরতলার প্রস্তাবিত ৫০ শয্যার সিভিল হাসপাতাল উদ্বোধনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। খুব শীঘ্রই হাসপাতালটির আনুষ্ঠানিক…

ByByTaniya Chakraborty Jul 3, 2026

ত্রিপুরায় স্বাস্থ্য পরিষেবা ও এনএইচএম কর্মসূচির অগ্রগতি খতিয়ে দেখলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্মসচিব মীরা শ্রীবাস্তব

আগরতলা, ৩ জুলাই:  জাতীয় স্বাস্থ্য মিশন (এনএইচএম)-এর বিভিন্ন কর্মসূচি, মাতৃ ও শিশু স্বাস্থ্য পরিষেবা, টিকাকরণ এবং রোগ নজরদারি…

ByByReshmi Debnath Jul 3, 2026
Scroll to Top