News Flash

Image

বিষপানে আত্মহত্যা যুবকের

নিজস্ব প্রতিনিধি, ফটিকরায়, ২৮ জুন: পারিবারিক কলহের জেরে বিষপানে আত্মহত্যা করল এক যুবক। মৃত যুবকের নাম নীল কুমার পাল। ঘটনা ফটিকরায়ের এমরাবাসা  এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায়, পিতার সাথে ঝগড়া করে রাগান্বিত হয়ে বিষপান করে আত্মহত্যা করল এক যুবক।  ফটিকরায় বিধানসভা কেন্দ্রের অধীনে এমরাবাসা এলাকার বাসিন্দা নীলকুমার রুদ্রপাল নামে এক যুবক বৃহস্পতিবার রাত্রিবেলা তার পিতার সাথে কোন এক বিষয় নিয়ে ঝগড়ায় লিপ্ত হয়। পরবর্তী সময় রাগান্বিত হয়ে নীলকুমার রুদ্রপাল তার নিজ ঘরে চলে যায়। সেখানে  বিষপান করে আত্মহত্যা করে সে, এমনই দাবি তার পরিবারের সদস্যদের।

এরপর তার পরিবারের লোকেরা ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে নীলকুমার রুদ্রপালকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য কাঞ্চন বাড়ি হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা করার পর  অবস্থা  বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে রেফার করে দেন বৃহস্পতিবার রাত্রিবেলা। শুক্রবার সকালবেলা কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নীলকুমার রুদ্রপাল মৃত্যুর কোলে ঢলে পড়ে।  জানা যায়, মৃত নীলকুমার রুদ্রপালের দুই সন্তান রয়েছে।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top