News Flash

  • Home
  • প্রধান খবর
  • হকার উচ্ছেদে নিয়ে বৃহস্পতিবার ফের বৈঠকে মুখ্যমন্ত্রী
Image

হকার উচ্ছেদে নিয়ে বৃহস্পতিবার ফের বৈঠকে মুখ্যমন্ত্রী

কলকাতা, ২৬ জুন (হি.স.) : জেলায়-জেলায় চলছে হকার উচ্ছেদ। এর মাঝেই হকার উচ্ছেদ নিয়ে ফের বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার দুপুর ১২টায় নবান্নে ফের বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ কর্তা ও কর্মীদের হাজির থাকার নির্দেশ দিয়েছেন।

নবান্ন থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হকার উচ্ছেদ এবং জমি জবরদখল নিয়ে বৃহস্পতিবার বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। ভিডিও কনফারেন্স মারফত সমস্ত পুরসভার মেয়র, পুরনিগমের চেয়ারপার্সনরা। জেলাশাসক, মহকুমা শাসক এবং বিডিওরাও ভারচুয়ালি যোগ দেবেন বৈঠক। জেলা পুলিশ সুপার এবং কমিশনারদের ভারচুয়ালি যোগ দিতে হবে বৈঠকে।

তবে হাওড়ার জেলাশাসক, চেয়ারপার্সনকে সশরীরের বৈঠকে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একইভাবে কলকাতা, হাওড়া এবং বিধাননগর কমিশনারেটের আইসি এবং ওসিদের সশরীরের হাজিরা দিতে বলা হয়েছে। তবে তাহেরপুর এবং ঝালদা পুরসভার কাউকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়নি।

প্রসঙ্গত, লোকসভা ভোটের পর্ব মিটতেই সোমবার নবান্নে বৈঠকে ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেখানে জমি জবরদখল, হকার সমস্যা নিয়ে ক্ষোভের বিস্ফোরণ ঘটিয়েছিলেন তিনি। আমলা, পুলিশ কেউ রেহাই পাননি। এর পরই হকার উচ্ছেদে নামে। এর পরই বৃহস্পতিবার ফের বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Releated Posts

‘রাহুল গান্ধী পালাবেন না’ পোস্টার হাতে সংসদ চত্বরে এনডিএ সাংসদদের প্রতিবাদ মিছিল

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যের দাবিকে ঘিরে মঙ্গলবার…

ByByNews Desk Aug 11, 2026

স্বাধীনতা দিবস ঘিরে ভারতে হামলার ছক কষতে পারে আইএসআই, সতর্ক নিরাপত্তা সংস্থাগুলি

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসের আগে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স বা আইএসআই-সমর্থিত উপাদানগুলি ভারতে বড় ধরনের…

ByByNews Desk Aug 11, 2026

এআই-চালিত জিইএম প্ল্যাটফর্মে আরও দক্ষ ও সাশ্রয়ী হবে সরকারি ক্রয়: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-চালিত সরকারি ই-মার্কেটপ্লেস প্ল্যাটফর্ম ক্রেতা ও বিক্রেতাদের সরকারি ক্রয় প্রক্রিয়ায় আরও বুদ্ধিদীপ্তভাবে…

ByByNews Desk Aug 11, 2026

‘পিএসবি কনফ্লুয়েন্স’-এ সহযোগিতামূলক আলোচনা ও সেরা পদ্ধতি বিনিময়ে জোর সরকারের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): সহযোগিতামূলক আলোচনা এবং সেরা পদ্ধতি বিনিময়ের লক্ষ্যে আগামী ১৭ ও ১৮ আগস্ট নয়াদিল্লিতে ‘পিএসবি…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top