News Flash

  • Home
  • Uncategorized
  • ভাড়া নিয়ে বচসার জেরে অটো চালককে মারধর সিট্য নেতাদের
Image

ভাড়া নিয়ে বচসার জেরে অটো চালককে মারধর সিট্য নেতাদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ আগষ্ট৷৷ যাত্রীর সাথে ভাড়া নিয়ে বচসা বাধায় সেন্ডিকেটে ডেকে নিয়ে বেধরক পেটানো হল cituএক অটো চালককে৷ প্রহারে আহত হয় ঐ অটো চালক৷ ঘটনাটি ঘটেছে বুধবার রাতে বামুটিয়ার কালিবাজার এলাকায়৷ আহতের নাম প্রণব বণিক৷ জানা গিয়েছে, বুধবার সকালে প্রণব বণিককে তিনজন যাত্রী রিজার্ভ নিয়ে আসে আগরতলায়৷ দিনভর আটকে রাখার পর সন্ধ্যায় দুইশ টাকা ভাড়া দেওয়া হয়৷ এর প্রতিবাদ করেন চালক৷ প্রণবের দাবী আরও বেশী ভাড়া দিতে হবে৷ এনিয়ে বচসা বাধে৷ এরপর সন্ধ্যায় তাকে ফোনে ডেকে নেওয়া হয় কালিবাজার অটো সেন্ডিকেটে৷ সেখানে নিয়ে গিয়ে সিট্যু নেতা রবীন্দ্র সরকার, বাবুল শীল, জিতু সরকার ও বিজয় চৌধুরী মিলে বেধরক মারধর করে৷ এতে আহত হয় প্রণব বণিক৷ গুরুতর আহত অবস্থায় তাকে জি বি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ বর্তমানে সে জি বি হাসপাতালে চিকিৎসাধীন৷ এই ব্যাপারে লেফুঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে৷ গ্রেপ্তারের কোন খবর নেই৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top