News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মন্দিরে চোরের থাবা, সন্তোষী মায়ের মন্দির থেকে ৫ ভরি সোনার গয়না গায়েব
Image

মন্দিরে চোরের থাবা, সন্তোষী মায়ের মন্দির থেকে ৫ ভরি সোনার গয়না গায়েব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন:
ফের মন্দিরে চোরের হানা। সন্তোষী মায়ের গয়না নিয়ে পালালো চোরের দল। ঘটনাটি ঘটেছে শ্রীনগর থানার অন্তর্গত মলয়নগর চক্রবর্তী পাড়ায়।

ঘটনার বিবরণের জানা যায়, প্রায় ৪০ বছর পুরনো সন্তোষী মায়ের মন্দির রয়েছে এক গৃহস্থের বাড়িতে। সেই বাড়িতেই সোমবার রাতের কোনো এক সময় হানা দেয় চোরের দল। মঙ্গলবার ভোরে বাড়ির মালিক ঘুম থেকে উঠে দেখতে পান সন্তোষী মায়ের মন্দিরে দরজা খোলা। মন্দিরের সব জিনিসপত্র এলোমেলো করে রাখা। ভেতরে গিয়ে দেখতে পান সন্তোষী মায়ের শরীরে থাকা প্রায় ৫ ভরি সোনার গয়না গায়েব। সঙ্গে সঙ্গে খবর দেন পুলিশে। পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

কালমা হাইস্কুলের শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের

আগরতলা, ৬ মে: জোলাইবাড়ী বিদ্যালয় পরিদর্শকের অধীনে থাকা কালমা হাইস্কুলের এক শিক্ষক নান্টু নমঃ-র বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ…

ByByTaniya Chakraborty May 6, 2026

২০ লক্ষ টাকার গয়না উধাও, সোনামুড়ার কুলুবাড়ীতে চাঞ্চল্য

সোনামুড়া, ৬ মে : সোনামুড়া থানার অন্তর্গত কুলুবাড়ী এলাকায় এক প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty May 6, 2026

আগরতলায় অপারেশন সিন্দুরের এক বছর পূর্তি উদযাপন করল আসাম রাইফেলস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মে : অপারেশন সিন্দুরের এক বছর পূর্তি উপলক্ষে আজ আগরতলায় এক বিশেষ আউটরিচ কর্মসূচির…

ByByTaniya Chakraborty May 6, 2026

শহীদ রাইফেলম্যান কল্যাণ কুমারের স্মরণে রাধানগর ব্যাটালিয়নে শ্রদ্ধার্ঘ্য অর্পণ আসাম রাইফেলসের

আগরতলা, ৬ মে : শহীদ রাইফেলম্যান কল্যাণ কুমারের আত্মত্যাগের স্মরণে মঙ্গলবার রাধানগর ব্যাটালিয়নে এক গম্ভীর ও মর্যাদাপূর্ণ পুষ্পস্তবক…

ByByTaniya Chakraborty May 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top