News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিজেপি সিপাহীজলা জেলা কমিটির উদ্যোগে কালো দিবস পালিত
Image

বিজেপি সিপাহীজলা জেলা কমিটির উদ্যোগে কালো দিবস পালিত

নিজস্ব প্রতিনিধ, চড়িলাম,  ২৫ জুন:
প্রায় একুশ মাসের জরুরি অবস্থা চলাকালীন কয়েক হাজার বিরোধী দলের নেতাকে গ্রেফতার করা হয়েছিল। সংবাদ মাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করেছিলো। জেলখানায় অত্যাচারে মৃত্যুর কোলে ঢলে পড়েছিল অনেকে। ১৯৭৫ সালের ২৫ জুন  সারা দেশে জরুরি অবস্থা ঘোষণা করে গণতন্ত্র ভূলুণ্ঠিত করেছিলেন তৎকালীন কংগ্রেস সরকার। শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য ইমার্জেন্সির নামে কাল অধ্যায় রচনা করেছিল প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। এই ২৫ জুন দিনটিকে প্রতি বছর কালো দিবস হিসাবে পালন করে বিজেপি। এবারেও তার ব্যাতিক্রম হয়নি।

মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে কালো দিবসের অন্ধকার রাজত্বের কথা তুলে ধরেন বিজেপির সিপাহীজলা ( উত্তর)  জেলা কমিটি। বিশালগড় রঘুনাথপুর স্থিত জেলা অফিসে সাংবাদিক সম্মেলনে আলোচনা করেন বিজেপির প্রদেশ সদস্য জহর লাল সাহা এবং বিজেপির জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক। এছাড়া উপস্থিত ছিলেন বিজেপির জেলা সহসভাপতি প্রদীপ ভৌমিক, সাধারণ সম্পাদক রাজেশ সাহা, সম্পাদক বিপ্লব চক্রবর্তী প্রমুখ। জহরলাল সাহা বলেন গনতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে কংগ্রেস। মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিলো। বিরোধী দলকে সহ্য করতে পারেনা কংগ্রেস। একুশ মাসে দেশে অরাজকতা সৃষ্টি করছিল। কংগ্রেস ক্ষমতা লোভী। এবারের নির্বাচনে মানুষকে বিভ্রান্ত করেছে শুধু ক্ষমতার লোভে। বিজেপির জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক বলেন জরুরি অবস্থা স্বাধীন ভারতবর্ষের কলঙ্কজনক অধ্যায়। রাজনৈতিক নেতার পাশাপাশি ওরা সাংবাদিকদের গ্রেপ্তার করেছিল। আজ ওরা গণতন্ত্রের কথা বলছে। এদের মুখে গণতন্ত্রের কথা মানায়না। তিনি বলেন নতুন প্রজন্মের কাছে  এদের মুখোশ খুলে দিতে দেশ জুড়ে প্রচারে নেমেছে বিজেপি।

এছাড়া এদিন বিশালগড় নিউ মার্কেটে আয়োজিত  পথসভায় কংগ্রেস জামানায় জরুরি অবস্থার কালো আখ্যান তুলে ধরেন বিজেপির নেতৃবৃন্দ।

Releated Posts

নভেম্বরের মধ্যে ত্রিপুরায় চালু হতে পারে আরও ৬টি একলব্য আবাসিক বিদ্যালয়

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: আদিবাসী ছাত্রছাত্রীদের আবাসিক শিক্ষার সুযোগ আরও সম্প্রসারণ করতে ত্রিপুরায় নতুন করে আরও ৬টি একলব্য মডেল…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

বালি উত্তোলন ব্যবস্থাপনায় নতুন প্রশাসনিক কাঠামো, দায়িত্বে শিল্প ও বাণিজ্য দফতর

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যে বালি উত্তোলন ও ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন প্রশাসনিক কাঠামো চালু করল ত্রিপুরা সরকার। ১ সেপ্টেম্বর…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

১১ দফা দাবিতে আগরতলায় সিভিল পেনশনার্স অ্যাসোসিয়েশনের ধর্না

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আজ আগরতলার সার্কিট হাউস সংলগ্ন মহাত্মা গান্ধী…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

রাতের অন্ধকারে দশমীঘাটে গাড়িচালককে মারধরের অভিযোগ, থানায় মামলা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে আগরতলার দশমীঘাটে এক গাড়িচালককে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে একটি ক্লাবের…

ByByTaniya Chakraborty Sep 19, 2026
Scroll to Top