News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী
Image

নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ জুন:
নাবালিকার শ্লীলতাহানির দায়ে অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গৃহীত হয়েছে।

ঘটনার বিস্তারিত বিবরণে জানা গেছে, ভাড়াটিয়ার ১১ বছরের নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হল  অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী। ঘটনা উদয়পুর ফুলকুমারী নবশক্তি ক্লাব এলাকায়। ধৃত পুলিশ কর্মীর বয়স আনুমানিক ৬৫ বছর। অভিযোগ ৬৫ বছরের বৃদ্ধ বাড়ির ভাড়াটিয়ার নাবালিকা মেয়েকে ছাদের উপর নিয়ে গিয়ে অশ্লীল আচরণ করে। ঘটনা জানাজানি হওয়ার পর প্রতিবেশীদের মধ্যে প্রচন্ড ক্ষোভ তৈরি হয়। খবর দেওয়া হয় আর কে পুর থানায়।

পরবর্তীকালে আর কে পুর মহিলা থানার পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ অভিযুক্তকে আটক করে তদন্তে নেমে ঘটনার যাচাই করছে। তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

Releated Posts

নভেম্বরের মধ্যে ত্রিপুরায় চালু হতে পারে আরও ৬টি একলব্য আবাসিক বিদ্যালয়

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: আদিবাসী ছাত্রছাত্রীদের আবাসিক শিক্ষার সুযোগ আরও সম্প্রসারণ করতে ত্রিপুরায় নতুন করে আরও ৬টি একলব্য মডেল…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

বালি উত্তোলন ব্যবস্থাপনায় নতুন প্রশাসনিক কাঠামো, দায়িত্বে শিল্প ও বাণিজ্য দফতর

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যে বালি উত্তোলন ও ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন প্রশাসনিক কাঠামো চালু করল ত্রিপুরা সরকার। ১ সেপ্টেম্বর…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

১১ দফা দাবিতে আগরতলায় সিভিল পেনশনার্স অ্যাসোসিয়েশনের ধর্না

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আজ আগরতলার সার্কিট হাউস সংলগ্ন মহাত্মা গান্ধী…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

রাতের অন্ধকারে দশমীঘাটে গাড়িচালককে মারধরের অভিযোগ, থানায় মামলা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে আগরতলার দশমীঘাটে এক গাড়িচালককে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে একটি ক্লাবের…

ByByTaniya Chakraborty Sep 19, 2026
Scroll to Top