News Flash

  • Home
  • দেশ
  • ২৮ লক্ষ দিল্লীবাসী জল না পাওয়া পর্যন্ত অনশন চলবে : অতিশী
Image

২৮ লক্ষ দিল্লীবাসী জল না পাওয়া পর্যন্ত অনশন চলবে : অতিশী

নয়াদিল্লি, ২৪ জুন (হি.স.): জলের জন্য দিল্লির জলমন্ত্রী অতিশীর অনির্দিষ্টকালের জন্য অনশন সোমবার চতুর্থ দিনে পড়ল। সোমবার অনশন মঞ্চ থেকে অতিশী জানিয়ে দিলেন, ২৮ লক্ষ দিল্লীবাসী জল না পাওয়া পর্যন্ত অনশন চলবে। অতিশী এদিন বলেছেন, “আমি অনশনে করছি, কারণ দিল্লিতে জলের প্রবল ঘাটতি রয়েছে। গত ৩ সপ্তাহ ধরে, হরিয়ানা দিল্লিবাসীদের জল সরবরাহ কমিয়ে দিয়েছে। হরিয়ানা সরকার গত ৩ সপ্তাহ ধরে দিল্লিতে ১০০ এমজিডি কম জল দিচ্ছে।”

এরপরই অতিশী বলেছেন, “গতকাল ডাক্তার এসে আমার শারীরিক পরীক্ষা করলেন। তিনি বলেন, আমার বিপি কম হচ্ছে, আমার সুগার কম হচ্ছে, ওজন কমছে। তিনি আরও বলেন, কিটোনের মাত্রা অনেক বেড়ে গিয়েছে। কিটোনের মাত্রা এত বেড়ে যাওয়া ভালো নয় বলে পরামর্শ দিয়েছেন চিকিৎসক। এটি শরীরের ক্ষতি করতে পারে, এটি স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। কিন্তু আমার স্বাস্থ্য যতই খারাপ হোক, শরীরে যতই ব্যথা থাকুক না কেন, এই অনশন করার জন্য আমার সংকল্প দৃঢ়। আর যতক্ষণ না পর্যন্ত ২৮ লক্ষ দিল্লিবাসী জল না পাচ্ছেন, ততক্ষণ আমার অনির্দিষ্টকালের অনশন চলবে।”

Releated Posts

ভারতের নির্বাচনী ব্যবস্থার প্রশংসায় ট্রাম্প, বিজেপির স্বাগত; ‘বিষয়টি অন্যভাবে দেখছে’ সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): আমেরিকায় বাধ্যতামূলক ভোটার পরিচয়পত্র চালুর পক্ষে সওয়াল করতে ভারতের নির্বাচনী ব্যবস্থার প্রশংসা করেছেন মার্কিন…

ByByNews Desk Aug 18, 2026

‘বৌদ্ধিক দেউলিয়াত্ব’: বন্দে মাতরম বিতর্কে বিজেপিকে নিশানা শিবসেনা-ইউবিটি-র

মুম্বই, ১৮ আগস্ট (আইএএনএস): জাতীয় সংগীত ‘বন্দে মাতরম’ নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরির অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Aug 18, 2026

মধ্যপ্রদেশের ভিন্দে পথ দুর্ঘটনায় উত্তরপ্রদেশের ৮ শ্রমিকের মৃত্যু, ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা যোগীর

গোয়ালিয়র/লখনউ, ১৮ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের ভিন্দ জেলায় শ্রমিকবোঝাই একটি গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে উত্তরপ্রদেশের আট শ্রমিকের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Aug 18, 2026

বঙ্গোপসাগরে নিখোঁজ অন্ধ্রপ্রদেশের ৮ মৎস্যজীবী, জোরদার তল্লাশি

অমরাবতী, ১৮ আগস্ট (আইএএনএস): বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ অন্ধ্রপ্রদেশের বি. আর. আম্বেদকর কোনাসীমা জেলার আট মৎস্যজীবী। মঙ্গলবার…

ByByNews Desk Aug 18, 2026
Scroll to Top