News Flash

Image

লক্ষীবাজারে বন্যার জলে ডুবে মৃত্যু শিশুর

করিমগঞ্জ (অসম), ২২ জুন (হি.স.) : এমনিতেই প্রাকৃতিক দুর্যোগ । রুদ্ররূপী বন্যার কবলে পরে ঘরছাড়া রয়েছেন অনেকে। সর্বত্রই হাহাকার । আতঙ্কময় পরিবেশ । এরমধ্যে শোকের ছায়া নেমে এসেছে করিমগঞ্জের লক্ষীবাজার গ্রামে । বাড়ির কচিকাঁচারা যখন আগডুম বাগডুম খেলতে ব্যস্ত ঠিক তখনই বাড়ীর পাশে বন্যার জলে অসাবধানতাবশত পড়ে গিয়ে প্রাণ হারায় দুই বছরের শিশু ।

জানা গে‌ছে যে, শনিবার দুপুর দেড়টা নাগাদ দিনমজুর বদরুল হকের কন্যা সামিয়া বেগম (২) বা‌ড়ির বড়‌দের চো‌খের আড়া‌লে খেল‌তে গি‌য়ে ‌পড়ে যায় বন্যার জলে ।

ঘটনার কিছু সময় পর তাকে না পেয়ে শুরু হয় খোঁজাখুঁজি । প্রায় আধ ঘন্টা শেষে বন্যার জলে থেকে উদ্ধার হয় মৃতদের । ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সীমান্তবর্তী লক্ষীবাজার গ্রামে শোকের ছায়া নেমে এসেছে । হৃদয়বিদারক ঘটনার খবর পেয়ে খোঁজ নেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ । সরকার থেকে ক্ষতিপূরণ বাবদ খুব তাড়াতাড়ি যাতে আর্থিক সাহায্য প্রদান করা হয় তারজন্য তিনি মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাবেন বলে জানান বিধায়ক ।

Releated Posts

‘এক দাদা আমাকে চাইনিজ বলেছিলেন’: ভাইরাল ‘আমি ভারতীয়’ ভিডিওর নেপথ্যের কথা জানাল অরুণাচলের খুদে

ইটানগর, ২২ আগস্ট (আইএএনএস): ‘চাইনিজ’ বলে সম্বোধন করায় প্রতিবাদ জানিয়ে ‘আমি ভারতীয়’ বলে নিজের পরিচয় তুলে ধরা অরুণাচল…

ByByNews Desk Aug 22, 2026

তিন বছরেরও বেশি সময় পর মণিপুর-অসম-নাগাল্যান্ড বাস পরিষেবা ফের চালু

ইম্ফল, ২১ আগস্ট (আইএএনএস): তিন বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর শুক্রবার ফের চালু হল মণিপুর, অসম ও…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

সহিংসতার জেরে শিলং-গুয়াহাটি ট্যাক্সি পরিষেবা স্থগিত, যাত্রী নিরাপত্তা নিয়ে উদ্বেগ

শিলং, ২১ আগস্ট (আইএএনএস): শিলংয়ে সাম্প্রতিক হিংসাত্মক ঘটনার পর যাত্রী ও পরিবহণকর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে শিলং-গুয়াহাটি রুটে…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

প্রতিটি চ্যাম্পিয়নের পেছনে থাকে বিশ্বাসের একটি ব্যবস্থা’: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২১ আগস্ট (আইএএনএস): ক্রীড়া পরিকাঠামো শক্তিশালী করা এবং প্রতিভাবান তরুণ ক্রীড়াবিদদের জন্য আরও বেশি সুযোগ তৈরিতে অসম…

ByByTaniya Chakraborty Aug 21, 2026
Scroll to Top