News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সেকেরকোট সংলগ্ন ছনখলা উচ্চ বিদ্যালয়ে নির্মিত হল দেশের প্রথম স্মার্ট টয়লেট
Image

সেকেরকোট সংলগ্ন ছনখলা উচ্চ বিদ্যালয়ে নির্মিত হল দেশের প্রথম স্মার্ট টয়লেট

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৭ জুন: ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় সারা দেশে স্মার্ট কমিউনিটি টয়লেট নির্মানের কাজ শুরু হয়েছে। যার প্রথমটি নির্মিত হয়েছে ত্রিপুরা রাজ্যের সেকেরকোট সংলগ্ন ছনখলা উচ্চ বিদ্যালয়ে।

সোমবার রাজ্যের প্রথম স্মার্ট টয়লেটের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন এন বি আই আর টি এর সভাপতি  ড: শান্তিপদ গন চৌধুরী, আই আই ই এস টি  এর প্রজেক্ট ইনভেস্টিগেটর  অধ্যাপক কনিকা দাস ভট্টাচার্য, সহ ইনভেস্টিগেটর চন্দন কুমার চন্দ, অধ্যাপক সমরজিৎ সেনগুপ্ত, গ্রাম প্রধান দিপ্তী  দে, ছনখলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুনিতা দেববর্মা।

প্রথমত সারাদেশের মধ্যে দশটি স্মার্ট কমিউনিটি টয়লেট নির্মাণ করা হবে। এরপর ব্যাপক হারে নির্মাণের কাজ শুরু হবে। স্মার্ট কমিউনিটি টয়লেট সম্পর্কে বলতে গিয়ে এনবিআইআরটি এর সভাপতি ড. শান্তিপদ চৌধুরী বলেন স্বচ্ছ ভারত মিশনে সারা দেশে বহু কমিউনিটি টয়লেট নির্মাণ হয়েছে। কিন্তু টয়লেটে জল, বিদ্যুৎ ইত্যাদি ব্যবস্থাপনার অভাবে অনেক ক্ষেত্রে এগুলো ব্যবহার করা যায় না।

কিন্তু স্মার্ট টয়লেটে সৌরশক্তির মাধ্যমে  জল  উত্তোলন হবে। সর্বক্ষণ ট্যাঙ্কে জল থাকবে। টয়লেটের দরজা খোলা মাত্রই আলো জ্বলবে, পাখা চলবে। আবার দরজা বন্ধ করলেই এগুলো বন্ধ হয়ে যাবে। টয়লেটের ট্যাঙ্কে জল উত্তোলন করার পরেও পার্শ্ববর্তী কয়েকটি বাড়িতে পানীয় জল সরবরাহ করা সম্ভব হবে এই সৌরজল প্রকল্পের মাধ্যমে। তিনি আরো জানান রাজ্যের বিভিন্ন প্রান্তে এরকম আরও স্মার্ট কমিউনিটি টয়লেট নির্মান করা হবে।

ছনখলা উচ্চ বিদ্যালয়ে স্মার্ট কমিউনিটি টয়লেট নির্মানে শিবপুরের   আই আই ই এস টি এবং এন বি আই আর টি ( অর্কনীড়)সেকেরকোট  যৌথ ভাবে প্রকল্প বাস্তবায়নে কাজ করেছে। সহযোগিতায় ছিল অগ্নি গ্রিন পাওয়ার লিমিটেড।

Releated Posts

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে আরও এক অভিযুক্ত গ্রেফতার, কোটি টাকার জালিয়াতির অভিযোগ

আগরতলা, ২০ জুন: সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে চলমান তদন্তে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স (এনসিসি)…

ByByNews Desk Jun 20, 2026

ছুরিকাঘাতে আহত যুবক, জিবি হাসপাতালে চিকিৎসাধীন; অভিযুক্তের খোঁজে পুলিশ

উদয়পুর, ২০ জুন: গোমতী জেলার মন্দির নগর উদয়পুরের মাতাবাড়ি এলাকায় ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন কিষান দত্ত নামে এক যুবক।…

ByByNews Desk Jun 20, 2026

সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের দাবিতে সরব এবিভিপি, ২২ জুন জেলা শিক্ষা আধিকারিকের কাছে ডেপুটেশন

কমলপুর, ২০ জুন: সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের দাবিতে সরব হয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। এ…

ByByNews Desk Jun 20, 2026

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগরতলায় বর্ণাঢ্য শোভাযাত্রা, যোগচর্চায় সচেতনতার বার্তা

আগরতলা, ২০ জুন: আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগরতলা শহরে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য শোভাযাত্রা। পশ্চিম জেলা যোগা অ্যাসোসিয়েশন…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top