News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চুরি কাণ্ডে অতিষ্ঠ এলাকাবাসী, চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের দাবিতে থানায় ডেপুটেশন স্থানীয়দের
Image

চুরি কাণ্ডে অতিষ্ঠ এলাকাবাসী, চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের দাবিতে থানায় ডেপুটেশন স্থানীয়দের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: বাইক চোরকে ধরা, বাইক উদ্ধার করা, এলাকার ড্রাগস কারবারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার দাবিতে সোমবার বামুটিয়া পুলিশ ফাঁড়িতে ডেপুটেশন প্রদান করে রথখলা এলাকার জনগণ।

বাইক চুরির ৫ দিন পেরিয়ে গেলেও পুলিশের ব্যর্থতা দেখে এলাকার জনগন এবারে থানায় এই ডেপুটেশন প্রদান করে। গত ১১ জুন বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত রথখলার বিমল  দত্ত চৌধুরীর বাড়ি থেকে উনার মেয়ের জামাই উত্তম দত্তের  টিআর০১-এবি-৭৯৮৮ নম্বরের বাজাজ ভি মডেলের বাইকটি চুরি করে নিয়ে নিয়ে যায় চোরের দল। পরবর্তী সময় বামুটিয়া ফাঁড়িতে লিখিত অভিযোগ করার পাঁচ দিনে পেরিয়ে গেলেও পুলিশ চোর ধরতে বা বাইক উদ্ধার করতে পারেনি।

রথখলা এলাকার জনগণের দাবি ড্রাগস সেবনকারীরা এই চুরি কান্ড সংগঠিত করে। তাই পুলিশ অবিলম্বে তদন্তক্রমে চুরি যাওয়া বাইক উদ্ধার করে চোরকে কঠোর শাস্তি প্রদান করুক, এই দাবিতেই এদিন থানায় ডেপুটেশন দিয়েছেন এলাকাবাসীরা।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top