News Flash

  • Home
  • খেলা
  • জয়ের লক্ষ্যে জোরদার অনুশীলনে মগ্ন ইউ বি এস টির ফুটবলাররা
Image

জয়ের লক্ষ্যে জোরদার অনুশীলনে মগ্ন ইউ বি এস টির ফুটবলাররা

ক্রীড়া প্রতিনিধি আগরতলা। আগামী ১৭ জুন থেকে শুরু হতে চলেছে রাজ্য ফুটবল সংস্থা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত এবছরের ঘরোয়া তৃতীয় ডিভিশন লিগ ফুটবল টুর্নামেন্ট। এবারের এই টুর্নামেন্টে অংশ নিতে চলেছে রেকর্ড সংখ্যক দল। মোট ১৬ টি দলকে নিয়ে আয়োজিত এবারের এই টুর্নামেন্টের যাবতীয় প্রস্তুতি প্রায় চূড়ান্ত। আসরকে সামনে রেখে ইতিমধ্যে অংশগ্রহণকারী ১৬ টি ক্লাব নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করে দিয়েছে। অংশগ্রহণকারী দলগুলিকে ইতিমধ্যেই লীগ কমিটি দুটি গ্রুপে বিভক্ত করেছে।গ্রুপ এ-তে রয়েছে আনন্দ ভবন, ইয়ুথ ক্লাব, জষ্পুইজলা  প্লে সেন্টার, ইউ.বি.এস.টি, সিমনা তমাকারি এফ.সি, পান্থই স্পোর্টিং সোসাইটি,  ঐকত্যান যুব সংঘ ও কেশব সংঘ।এ গ্রুপের দ্বিতীয় ম্যাচে অর্থাৎ ১৯ জুন আসরে নিজেদের প্রথম ম্যাচে উমাকান্ত মিনি স্টেডিয়ামে  মুখোমুখি হবে জষ্পুলজলা প্লে সেন্টার ও ইউ.বি.এস.টি। আর এই ম্যাচকে সামনে রেখে কোচ বিশাল সাহার তত্ত্বাবধানে জোর কদমে অনুশীলন চালিয়ে যাচ্ছে ইউ.বি.এস.টি দলের ফুটবলাররা। শনিবার এমনটাই দেখা গেল আগরতলা উমাকান্ত মিনি স্টেডিয়ামে। অনুশীলনের ফাঁকেই  এক সাক্ষাৎকারে দলের ফুটবল প্রশিক্ষক বিশাল সাহা জানান, প্রতিযোগিতাকে সামনে রেখে গত ৬ জুন থেকে অনুশীলন শুরু করে দিয়েছে ক্লাবের ফুটবলাররা। দলের ফুটবলাররা প্রতি ম্যাচে জয়ের লক্ষ্যকে সামনে রেখেই মাঠে নামবে।দলের মধ্যে বেশ কিছু প্রতিভাবান ফুটবলার রয়েছে,  যাদের প্রতিভা দলকে যেকোন পরিস্থিতি মোকাবেলা করতে সাহায্য করবে। প্রাথমিকভাবে জয় দিয়ে অভিযান শুরু করার প্রত্যাশা নিয়েই প্রথম ম্যাচে মাঠে নামবে ফুটবলাররা।

Releated Posts

ঘরের মাটিতে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পদকের লক্ষ্যে ভারত, নজরে সিন্ধু-আয়ুষ

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): বিশ্বের সেরা ব্যাডমিন্টন তারকাদের নিয়ে ১৭ থেকে ২৩ আগস্ট দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে বসতে…

ByByNews Desk Aug 16, 2026

ভবিষ্যতে বারাণসী, গোরখপুরে ইউপিটি২০ লিগ: চেয়ারম্যান সঞ্জয় কাপুর

লখনউ, ১৫ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের ক্রিকেট প্রতিভাকে আরও বড় মঞ্চ দেওয়ার লক্ষ্যে ভবিষ্যতে বারাণসী, গোরখপুর-সহ রাজ্যের অন্যান্য শহরেও…

ByByNews Desk Aug 15, 2026

বিনামূল্যে অনলাইন কোচিং থেকে ক্রীড়া প্রতিভা খোঁজ: স্বাধীনতা দিবসে মোদির একাধিক বড় ঘোষণা

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুব উন্নয়ন, শিক্ষা, প্রযুক্তি, ক্রীড়া, নাগরিক প্রতিরক্ষা, সেমিকন্ডাক্টর…

ByByNews Desk Aug 15, 2026

মেসিকে ঘিরে বাম সরকারের ‘মহা গোলমাল’, প্রশ্নের মুখে প্রশাসনিক সিদ্ধান্ত

তিরুবনন্তপুরম, ১৪ আগস্ট (আইএএনএস): কেরলের ফুটবলপ্রেমীদের কাছে লিওনেল মেসি শুধু একজন ফুটবলার নন, কার্যত এক আবেগের নাম। ২০২৫…

ByByTaniya Chakraborty Aug 14, 2026
Scroll to Top