News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জাতীয় সড়ক নির্মাণে সরকারি অর্থের নয়ছয়
Image

জাতীয় সড়ক নির্মাণে সরকারি অর্থের নয়ছয়

আগরতলা, ১৫ জুন: জাতীয় সড়ক নির্মাণে সরকারি অর্থের হরির লুট। মাত্র দেড় কানি জমির উপর সার্ভের পরবর্তী সময়ে করা সুপারি ও লেবু চাড়া গাছের বাজেট এলো ১ কোটি ৩৭ লাখ ৮১ হাজার ১০০ টাকা সার্ভে অনুযায়ী।এতে করে জমির মালিক জহর দেববর্মার পরিবার কয়েক যুগ যুগ বসে খেতে পারবে।

এই বাজেটের রাশির বিষয় সামনে আসতেই রীতিমত কম্পন শুরু হয়ে যায় সরকারের অন্দর মহলে।১০৮ নং জাতীয় সড়কের লেম্বুছড়া থেকে ০৮ নং জাতীয় সড়ক এম বি বি বিমানবন্দর পর্যন্ত নির্মাণ করা হবে। লেম্বুছড়া থেকে এম বি বি বিমানবন্দর পর্যন্ত পুরান রাস্তা না ধরে সম্পূর্ণ নতুন রাস্তা অর্থাৎ জমির উপর দিয়ে এই রাস্তার নির্মাণ কাজ শুরু হয়। ২০২২ সালে পশ্চিম ত্রিপুরা জেলা শাসক কার্যালয় থেকে এই সড়কের সার্ভে করা হলে,রাস্তার গতি পথে যার জমি,বাড়ি ঘর এসেছে তারা সেই মোতাবেক টাকাও পেয়েছেন অনেকই।কিন্তু লেম্বুছড়া শংকর সেনাপতি পাড়ার বাসিনা জহর দেববর্মার প্রায় দেড় কানি জায়গার সার্ভের পরবর্তী সময় করা সুপারি ও লেবু চাড়া বাবদ পশ্চিম ত্রিপুরা জেলা শাসক কার্যালয়ের সার্ভে অনুযায়ী বাজেট আসে ১ কোটি ৩৭ লাখ ৮১ হাজার ১০০ টাকা।

এই বাজেটের বিষয় সামনে আসতেই এলাকায় গুঞ্জন শুরু হয়ে যায় কি ভাবে এত টাকা বাজেট আসে।বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করে এই সার্ভের সঙ্গে যুক্ত একাংশ কর্মীদের বিশাল অঙ্কের অর্থের বিনিময়ে এই বাজেট বানিয়েছেন জহর দেববর্মা।

পশ্চিম ত্রিপুরা জেলা শাসক কার্যালয় তরফে যে সার্ভেটি করানো হয় এবং এতে ষ সরকারি অর্থের হরির লুটের ব্যাবস্থা করা হয়েছে।জহর দেববর্মার এই বাজেট আসতেই তার জমির উপর যে পরিমাণ গাছ,সুপারি ও লেবুর চাড়া রয়েছে তার মধ্যে দিন রাত তফাৎ সামনে আসে এবং বিষয়টি পরিষ্কার হয়ে যায় যে জহর দেববর্মা একাংশ সার্ভেয়ার ও কর্মীদের বিশাল অঙ্কের টাকার বিনিময়ে এই বাজেট বানিয়েছেন,রীতিমত কম্পন শুরু হয় সরকারের অন্দরে এবং এর পরিপ্রেক্ষিতে উনার জমি পুনরায় মোহনপুর মহকুমা শাসক কার্যালয় তরফে সার্ভে করানো হয়।

কিন্তু এই বিষয় উপস্থিত ডি সি এম মোহনপুর , এন এইচ আই ডি সি এল বা জায়গার মালিক জহর দেববর্মা এমনকি মোহনপুর মহকুমা শাসক কার্যালয় তরফেও কোনো প্রতিক্রিয়া বা স্পস্টিকরণ এখন পর্যন্ত পাওয়া যায়নি।

Releated Posts

ত্রিপুরায় তিন দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, মাসের শেষে ভারী বর্ষণের পূর্বাভাস

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আগামী তিন দিন ত্রিপুরাজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত আবহাওয়া বুলেটিনে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ওএনজিসির ভারী যান চলাচলে রাস্তার বেহাল দশার অভিযোগ, উত্তর রামনগরে পথ অবরোধ

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ওএনজিসির ভারী যানবাহন চলাচলের কারণে রাস্তার বেহাল দশা—এমন অভিযোগ তুলে বৃহস্পতিবার সকালে পথ অবরোধ করে…

ByByReshmi Debnath Sep 17, 2026

বিশালগড়ে ফের চুরির ঘটনা, স্কুলের বৈদ্যুতিক তার নিয়ে চম্পট চোরের দল

বিশালগড়, ১৭ সেপ্টেম্বর: বিশালগড়ে ফের চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। এবার চোরের দল হানা দিয়েছে বিশালগড় বিবেকানন্দ শিশু নিকেতন…

ByByReshmi Debnath Sep 17, 2026

শরীরচর্চা ও সুস্থ জীবনের বার্তা, তেলিয়ামুড়ায় বিএসএফের ‘স্পন্দন’ ম্যারাথন

তেলিয়ামুড়া, ১৭ সেপ্টেম্বর: শরীরচর্চা, শারীরিক সক্ষমতা এবং সুস্থ জীবনযাপনের বার্তা নিয়ে বিএসএফের উদ্যোগে অনুষ্ঠিত হল ১২ কিলোমিটার রাজ্যভিত্তিক…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top