News Flash

  • Home
  • দেশ
  • লোকসভার অধ্যক্ষ নির্বাচন ২৬ জুন, বিজেপিকে সমর্থনের আশ্বাস কে সি ত্যাগীর
Image

লোকসভার অধ্যক্ষ নির্বাচন ২৬ জুন, বিজেপিকে সমর্থনের আশ্বাস কে সি ত্যাগীর

নয়াদিল্লি, ১৪ জুন (হি.স.) : লোকসভার অধ্যক্ষ পদের জন্য বিজেপি যাকে মনোনীত করবে তাঁকেই জেডিইউ সমর্থন করবে। শুক্রবার এই কথা বললেন জেডিইউ মুখপাত্র কে সি ত্যাগী। তিনি বলেছেন, “টিডিপি ও জেডিইউ এনডিএ-র সঙ্গে রয়েছে। আমরা বিজেপির পক্ষ থেকে মনোনীত ব্যক্তিকে (স্পিকারের জন্য) সমর্থন করব।”

প্রসঙ্গত, লোকসভার অধ্যক্ষ নির্বাচন হবে আগামী ২৬ জুন। অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন শুরু হবে এই মাসের ২৪ তারিখ। অধিবেশন চলাকালীন নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণ এবং তাঁর ভাষণ নিয়ে আলোচনাও এই অধিবেশনে অনুষ্ঠিত হবে। চলতি মাসের ২৭ তারিখ রাজ্যসভার অধিবেশন শুরু হবে। আগামী মাসের ৩ তারিখে সংসদ অধিবেশন শেষ হবে।

Releated Posts

খান স্যারের দুই নিরাপত্তারক্ষীকে জামিন দিল না পাটনা আদালত, চাইল হালনাগাদ কেস ডায়েরি

পাটনা, ১৬ জুন (আইএএনএস): জনপ্রিয় শিক্ষক ফয়সাল খান ওরফে ‘খান স্যার’-এর দুই নিরাপত্তারক্ষীর জামিনের আবেদন নিয়ে মঙ্গলবার শুনানি…

ByByNews Desk Jun 16, 2026

মেকেদাতু বাঁধ প্রকল্পের বিরুদ্ধে ২৩ জুন দিল্লিতে বিক্ষোভে নামছেন তামিলনাড়ুর কৃষকরা

তিরুচি, ১৬ জুন (আইএএনএস): কর্ণাটকের প্রস্তাবিত মেকেদাতু বাঁধ প্রকল্পের বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার করল তামিলনাড়ুর কৃষক সংগঠনগুলি। কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 16, 2026

আরএসএস অনুষ্ঠানে যোগ দেওয়া কেরলের উপাচার্যদের পদত্যাগ দাবি ভেনুগোপালের

তিরুবনন্তপুরম, ১৫ জুন: কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কে. সি. ভেনুগোপাল সোমবার কেরলের তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে তীব্র সমালোচনা…

ByByNews Desk Jun 15, 2026

বিদেশি বিনিয়োগ টানতে আরও পদক্ষেপ নেবে কেন্দ্র: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): দেশে আরও বেশি বিদেশি পুঁজি আকৃষ্ট করতে কেন্দ্র সরকার শীঘ্রই নতুন পদক্ষেপ গ্রহণ করবে…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top