News Flash

  • Home
  • প্রধান খবর
  • অজ্ঞাতপরিচয় ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার মালদায়
Image

অজ্ঞাতপরিচয় ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার মালদায়

গাজোল, ১৩ জুন (হি. স.) : মালদার সাহাজাদপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব রানীপুর গ্রামে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার হল । মাঠের পাশে ঝোপের মধ্যে দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা খবর দেন গাজোল থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান গাজোল থানার আইসি চন্দ্রশেখর ঘোষাল সহ পুলিশবাহিনী।

মৃতদেহে পচন ধরে যাওয়ায় স্থানীয়রা কেউ ওই ব্যক্তিকে চিনতে পারেননি। ভবঘুরে বলেও মনে করছেন অনেকে। দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় গাজোল স্টেট জেনারেল হাসপাতালে। এরপর ময়নাতদন্তের জন্য পাঠানো হবে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে । তবে ওই ব্যক্তি কে, কীভাবেই বা তাঁর মৃত্যু হল সেসব এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ ।

Releated Posts

ওমান উপকূলে মার্কিন হামলায় নিহত তিন ভারতীয় নাবিক, দেহ উদ্ধারের কথা জানালেন সোনোয়াল

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ওমান উপকূলের কাছে একটি জাহাজে মার্কিন বাহিনীর হামলার পর নিখোঁজ হওয়া তিন ভারতীয় নাবিকের…

ByByNews Desk Jun 11, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির তলব এড়ালেন ভীণা বিজয়ন, চাইলেন আরও সময়

কোচি, ১১ জুন (আইএএনএস): খনিজ সংস্থা সিএমআরএল-এর তথাকথিত ‘মাসাপ্পাডি’ (মাসিক অর্থপ্রদান) মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Jun 11, 2026

মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা

মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…

ByByNews Desk Jun 10, 2026

দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top