News Flash

  • Home
  • প্রধান খবর
  • জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বৈঠক মোদীর
Image

জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বৈঠক মোদীর

নয়াদিল্লি, ১৩ জুন (হি. স.): জম্মু ও কাশ্মীরে পরপর জঙ্গি হামলার জেরে এবার পরিস্থিতি খতিয়ে দেখতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গেছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল-সহ অন্য আধিকারিকদের সঙ্গে বৃহস্পতিবার বৈঠকে বসেন প্রধানমন্ত্রী।

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদ মোকাবিলায় যাতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়, সে বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিরাপত্তা বাহিনী মোতায়েন এবং সন্ত্রাসবিরোধী অভিযান সম্পর্কে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের সঙ্গে কথা বলেছেন বলে জানা গিয়েছে। জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী।

সূত্রের খবর, বৈঠকে প্রধানমন্ত্রীকে সেখানকার নিরাপত্তা সম্পর্কিত পরিস্থিতির সম্পূর্ন বিবরণ দেওয়া হয়, জানানো হয় সন্ত্রাসবিরোধী অভিযান সম্পর্কেও। বৈঠকে মোদী দেশের সন্ত্রাস দমন ক্ষমতার পূর্ন স্পেকট্রাম মোতায়েন করার কথা বলেছেন। সন্ত্রাস দমন অভিযান জোরদার করার নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, গত কয়েকদিনে পরপর জঙ্গি হামলার ঘটনা ঘটতে শুরু করেছে জম্মু ও কাশ্মীরে। নরেন্দ্র মোদীর শপথের সন্ধ্যায় রিয়াসিতে জঙ্গি হামলা হয়। এরপর ডোডা এবং কাঠুয়াতেও হামলা চালায় জঙ্গিরা।

Releated Posts

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026

‘প্রতিরক্ষা অংশীদারিত্বে গুরুত্বপূর্ণ মাইলফলক’: জাপানি যুদ্ধবিমানের প্রথম ভারত সফর নিয়ে রাজনাথ

কলম্বো, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জাপান এয়ার সেল্ফ-ডিফেন্স ফোর্সের যুদ্ধবিমানের প্রথমবার ভারতে আসাকে ভারত-জাপান প্রতিরক্ষা অংশীদারিত্বের ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top