News Flash

  • Home
  • প্রধান খবর
  • নিট ইউজি-তে কোনও দুর্নীতি হয়নি : ধর্মেন্দ্র প্রধান
Image

নিট ইউজি-তে কোনও দুর্নীতি হয়নি : ধর্মেন্দ্র প্রধান

নয়াদিল্লি, ১৩ জুন (হি.স.): পেপার ফাঁসের অভিযোগকে ঘিরে বিতর্কে মেডিক্যালের স্নাতকে ভর্তির যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট আন্ডার গ্র্যাজুয়েট (নিট ইউজি)। কিন্তু, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়ে দিলেন, নিট ইউজি পরীক্ষায় কোনও দুর্নীতি হয়নি।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বৃহস্পতিবার বলেছেন, “কোনও দুর্নীতি হয়নি। নিট পরীক্ষার ক্ষেত্রে ২৪ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। সুপ্রিম কোর্টে শুনানি চলছে এবং এই ইস্যুটি প্রায় ১,৫০০ পরীক্ষার্থীর বিষয়ে। সরকার আদালতে জবাব দিতে প্রস্তুত। এই সুনির্দিষ্ট বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষাবিদদের একটি কমিটি গঠন করা হয়েছে। সরকার এটিকে আদালতের সামনে উপস্থাপন করবে…এনটিএ দেশে ৩টি বড় পরীক্ষা সফলভাবে পরিচালনা করে, যা নিট, জেইই এবং সিইউইটি। আমরা দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।”

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হিসেবে বৃহস্পতিবারই দায়িত্বভার গ্রহণ করেন ধর্মেন্দ্র প্রধান। এরপর তিনি আশ্বস্ত করে বলেছেন, “আমি পরীক্ষার্থী এবং তাঁদের অভিভাবকদের আশ্বস্ত করতে চাই, ভারত সরকার এবং এনটিএ তাঁদের ন্যায়বিচার দিতে প্রতিশ্রুতিবদ্ধ। ২৪ লক্ষ পরীক্ষার্থী সফলভাবে নিট পরীক্ষা দিয়েছে। কোনও পেপার ফাঁস হয়নি, তেমন কোনও প্রমাণ এখনও পাওয়া যায়নি।”

Releated Posts

‘তাঁর কথা ও প্রচেষ্টা প্রজন্মকে অনুপ্রাণিত করেছে’: মৃত্যুবার্ষিকীতে অটল বিহারী বাজপেয়ীকে স্মরণ মোদির

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী এবং ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুবার্ষিকীতে রবিবার তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 16, 2026

(update) প্রাক্তন বিধানসভা উপাধ্যক্ষের মৃত্যু ঘিরে রাজনৈতিক চাপানউতোর, নিরপেক্ষ তদন্তের দাবি তৃণমূলের

কলকাতা, ১৬ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ এবং প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘিরে রবিবার…

ByByNews Desk Aug 16, 2026

বাড়ির দলীয় কার্যালয় থেকে প্রাক্তন বিধানসভার ডেপুটি স্পিকারের ঝুলন্ত দেহ উদ্ধার, মিলল সুইসাইড নোট

কলকাতা, ১৬ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়কে রবিবার বীরভূমের…

ByByNews Desk Aug 16, 2026

‘বন্দে মাতরম’ অসম্মান নিয়ে সোনিয়া গান্ধীকে চিঠি, ক্ষোভ প্রকাশ বঙ্কিমচন্দ্রের বংশধর বিজেপি বিধায়কের

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসে কংগ্রেসের সদর দফতরে ‘বন্দে মাতরম’-এর ‘অসম্মান’ করা হয়েছে বলে অভিযোগ তুলে কংগ্রেস…

ByByNews Desk Aug 16, 2026
Scroll to Top