News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিদ্যুৎ পরিষেবা, রাস্তা সংস্কার ও পানীয় জলের দাবিতে পথ অবরোধ 
Image

বিদ্যুৎ পরিষেবা, রাস্তা সংস্কার ও পানীয় জলের দাবিতে পথ অবরোধ 

আগরতলা, ১১ জুন: বিদ্যুৎ পরিষেবা, রাস্তা সংস্কার ও পানীয় জলের দাবিতে পথ অবরোধে সামিল হয়েছেন এলাকাবাসী। তাঁরা দীর্ঘ ৫ ঘন্টা যাবৎ করবুক ব্লকের রামভদ্র থেকে যতনবাড়ি  পর্যন্ত রাস্তা অবরোধ করে রাখেন। অবরোধের জেরে যানচলাচল ব্যাহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন পূর্ত দপ্তরের আধিকারিক সমীর দেববর্মা, যতনবাড়ী ফাঁড়ির ওসি  নতুনবাজার থানার পুলিশ। তাঁরা অবরোধকারীদের সাথে কথা বলেন।

ঘটনার বিবরণে জনৈক অবরোধকারী বলেন, করবুক মহকুমার অন্তর্গত তীর্থমূখ, রামভদ্র, ভোলানাথ, ও যৌগিন্ড পাড়ার রাস্তা বহু বছর যাবত অচল হয়ে রয়েছে। পাশাপাশি ওই সব এলাকায় বিদ্যুত, পানীয় জলের সমস্যায় ভুগছেন এলাকাবাসী। অভিযোগ, এ বিষয়ে প্রসাশনের নিকট মৌখিক ও লিখিত অভিযোগ করা হলেও সমস্যার সমাধানে কেউ কর্ণপাত করেননি। তাছাড়া, রাস্তার বেহাল দশার কারণে মুমূর্ষ রোগীরা মৃত্যুর সাথে পাঞ্জা লড়লেও অ্যাম্বুলেন্সে হাসপাতালে যাওয়ার মত কোন ব্যবস্থা নেই। ছাত্রছাত্রীরা সামান্য বৃষ্টিতেই চলাফেরা বন্ধ করে পড়াশোনা স্তব্ধ করে বাড়িতে বসে থাকতে হয়। তাই বাধ্য হয়ে আজ সকাল থেকে পথ অবরোধে বসেন তাঁরা। অবরোধের জেরে যানচলাচল বন্ধ হয়ে পড়ে। 

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পূর্ত দপ্তরের আধিকারিক সমীর দেববর্মা, যতনবাড়ী ফাঁড়ির ওসি  নতুনবাজার থানার পুলিশ। তাঁরা অবরোধকারীদের সাথে কথা বলেন। কিন্তু এলাকাবাসীরা তখন স্পষ্ট ভাষায় জানিয়েছেন তাঁদের লিখিত আশ্বাস না দেওয়া অব্দি পথ অবরোধ জারি থাকবে।

Releated Posts

‘এক পেড় মা কি নাম’ কর্মসূচিতে আগরতলায় বৃক্ষরোপণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল

আগরতলা, ১৪ জুন: পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে শুরু হওয়া ‘এক পেড়…

ByByReshmi Debnath Jun 14, 2026

স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে ৮০ শতাংশ রেফার কমেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ জুন: রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উল্লেখযোগ্য উন্নতির ফলে বর্তমানে রোগী রেফারের সংখ্যা প্রায় ৮০ শতাংশ কমে এসেছে…

ByByReshmi Debnath Jun 14, 2026

ত্রিপুরা বার অ্যাসোঃ নির্বাচন : সভাপতি পদে পৃথা দেব পাল, সহ-সভাপতি পদে জিবন কৃষ্ণ সেন ও সম্পাদক পদে ভাস্কর দেববর্মা জয়ী

নিজস্ব সংবাদদাতা, আগরতলা, ১৩ জুন: ত্রিপুরা বার এসোসিয়েশনের নির্বাচনে জয় জয়কার সংবিধান বাঁচাও মঞ্চের প্রার্থীদের। ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন…

ByByReshmi Debnath Jun 14, 2026

রাজ্যে অয়েল পাম চাষ পৌঁছাল ৩,৫০০ হেক্টরের বেশি এলাকায়: মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা: ত্রিপুরায় ভোজ্য তেল উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্যকে সামনে রেখে রাজ্য সরকার অয়েল পামচাষ সম্প্রসারণে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top