News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিএসএফ ও আমতলী থানার পুলিশের যৌথ অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ ​​আগ্নেয়াস্ত্র উদ্ধার, ধৃত এক
Image

বিএসএফ ও আমতলী থানার পুলিশের যৌথ অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ ​​আগ্নেয়াস্ত্র উদ্ধার, ধৃত এক

আগরতলা, ৭ জুন: গোপন সংবাদের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে সাফল্য পেয়েছে আমতলী থানার পুলিশ এবং বিএসএফ। মতিনগর এলাকায় এক বাড়িতে অভিযান চালিয়ে ৪০,০০০ ইয়াবা ট্যাবলেট, একটি ৭.৬৫ এমএম পিস্তল এবং ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে। সাথে এক নেশাকারবারীকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত সামগ্রীর বাজারমূল্য আনুমানিক ২০ লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন পশ্চিম জেলার পুলিশ সুপার ডঃ কিরণ কুমার।

পশ্চিম জেলার পুলিশ সুপার ডঃ কিরণ কুমার জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে মতিনগর রায়মুড়া এলাকার বাসিন্দা আবু সালাম ভূঁইয়ার বাড়িতে পিস্তল সহ নেশা সামগ্রী মজুত রয়েছে। সেই খবরের ভিত্তিতে আমতলী থানার পুলিশ ও বিএসএফের ৪২ ব্যাটেলিয়ান ওই এলাকায় রাতভর অভিযান চালিয়েছে। অভিযানে আজ সকালে তার বাড়ি থেকে ৪টি প্যাকেটে মোট ৪০ হাজার ইয়াবা ট্যাবলেট, ৭.৬৫ এমএম পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। সাথে বাড়ির মালিককে আটক করা হয়েছে।  

Releated Posts

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় তিন দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, মাসের শেষে ভারী বর্ষণের পূর্বাভাস

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আগামী তিন দিন ত্রিপুরাজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত আবহাওয়া বুলেটিনে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top