News Flash

Image

অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় আটক এক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৬ জুন: উত্তর ত্রিপুরা জেলার আন্তর্জাতিক সীমান্ত পথে  অবৈধভাবে সীমান্ত পারাপার অব্যাহত রয়েছে। তাতে আভ্যন্তরের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে। সীমান্ত পারাপারের সময় ১৩৯ নং বিএসএফের ব্যাটেলিয়ানের হাতে বড়ুয়াকান্দিতে গ্রেপ্তার করা হয়েছে এক বাংলাদেশীকে।

ঘটনার বিবরণে জানা যায়, বাংলাদেশের সিলেট থেকে ২০১৮ সালে টুরিস্ট ভিসায় দুবাই হয়ে ফ্রান্সে গিয়েছিল আজিমউদ্দিন। সে গতকাল ধর্মনগরে এসে ভারত থেকে বাংলাদেশে সীমান্ত পারাপারে যায় দালাল ইসলাম উদ্দিনকে ১৫০০ টাকা দিয়ে। কিন্তু আজিম উদ্দিন বড়ুয়াগান্দি দিয়ে সীমান্ত পারাপারের সময় বিএসএফের হাতে গ্রেপ্তার হয়ে যায় এবং তাকে বিএসএফের পক্ষ থেকে ধর্মনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার বিএসএফের পক্ষ থেকে ধর্মনগর থানায় আজিম উদ্দিনকে তুলে দেওয়া হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে তদন্ত শুরু করেছে ধর্মনগর থানার পুলিশ। পুলিশ এ ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে।

Releated Posts

নভেম্বরের মধ্যে ত্রিপুরায় চালু হতে পারে আরও ৬টি একলব্য আবাসিক বিদ্যালয়

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: আদিবাসী ছাত্রছাত্রীদের আবাসিক শিক্ষার সুযোগ আরও সম্প্রসারণ করতে ত্রিপুরায় নতুন করে আরও ৬টি একলব্য মডেল…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

বালি উত্তোলন ব্যবস্থাপনায় নতুন প্রশাসনিক কাঠামো, দায়িত্বে শিল্প ও বাণিজ্য দফতর

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যে বালি উত্তোলন ও ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন প্রশাসনিক কাঠামো চালু করল ত্রিপুরা সরকার। ১ সেপ্টেম্বর…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

১১ দফা দাবিতে আগরতলায় সিভিল পেনশনার্স অ্যাসোসিয়েশনের ধর্না

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আজ আগরতলার সার্কিট হাউস সংলগ্ন মহাত্মা গান্ধী…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

রাতের অন্ধকারে দশমীঘাটে গাড়িচালককে মারধরের অভিযোগ, থানায় মামলা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে আগরতলার দশমীঘাটে এক গাড়িচালককে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে একটি ক্লাবের…

ByByTaniya Chakraborty Sep 19, 2026
Scroll to Top