নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুন: সপ্তম হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার লিভার কন ও ৫ম পদ্মা গঙ্গা গোমতি ইন্টারন্যাশনাল লিভার সম্মেলন একই সাথে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৭ থেকে ৯ জুন। এই ৩ দিন আগরতলা হাঁপানিস্থিত ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে অনুষ্ঠিত হবে এই সম্মেলন। যার শুভ সূচনা হবে ৭ই জুন মন্ত্রী সুশান্ত চৌধুরীর হাত ধরে।
এছাড়াও স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গীত্তে সহ অন্যান্যরা উপস্থিত থাকবেন। ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে এই কনফারেন্সে ডাক্তাররা যোগদান করবেন বলে জানা গেছে। পাশাপাশি পার্শ্ববর্তী দেশ নেপাল ও বাংলাদেশ থেকেও ডাক্তাররা আসবেন এই ইন্টারন্যাশনাল সম্মেলনে।



















