News Flash

Image

খোয়াইতে বিজেপির বিজয় মিছিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৬ জুন: ২- পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি দলের প্রার্থী বিপুল ভোটে জয়যুক্ত হওয়ায় বৃহস্পতিবার বিকালে খোয়াইতে বিজয় মিছিল করলো বিজেপি। খোয়াই মণ্ডলের উদ্যোগে বিকাল পাঁচটায় এই বিজয় মিছিল শুরু হয় খোয়াইয়ের মন্ডল ভবনের সামনে থেকে। ঢাক ঢোল সহযোগে মিছিলটি সেখান থেকে বিভিন্ন সড়ক  পরিক্রমা করে পুনরায় মন্ডল কার্যলয়ের সামনে এসে এক পথসভায় মিলিত হয়।

এই মিছিলে পা মেলান বিজেপি দলের খোয়াই জেলা সাধারণ সম্পাদক  সমীর কুমার দাস, খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশিষ নাথ শর্মা, মণ্ডল সভাপতি সুব্রত মজুমদার সহ বিজেপি দলের কার্যকর্তারা।

পথ সভায় বক্তব্য রাখতে গিয়ে নেতৃত্বরা বলেন, লোকসভা নির্বাচনের ফলাফলে খোয়াই বিধানসভা কেন্দ্র থেকে ২৯ হাজার ২৮৪ ভোটে বিজেপি প্রার্থীকে জয়ী করেছেন। এর কৃতিত্ব শুধু নেতৃত্বের নয় এই কৃতিত্ব খোয়াইবাসীর। যারা দুহাত ভরে, প্রাণ খুলে মনের সমস্ত জ্বালা মিটিয়ে সিপিএম এবং কংগ্রেস জোটকে ছুঁড়ে ফেলে বুঝিয়ে দিয়েছেন এই রাজ্যে কংগ্রেস এবং সিপিএমের কোনও স্থান নেই। প্রার্থী ঘোষণা হওয়ার পর অনেকে অনেক কথা বলেছে। সামাজিক মাধ্যমে অনেক লেখালেখি হয়েছে এই নিয়ে। কিন্তু কৃতি সিং দেববর্মণ কয়েক লক্ষ ভোটে জয়ী হয়েছেন।

তিনি চার লক্ষ সাতাশি হাজার ভোটে পূর্ব ত্রিপুরা লোকসভা আসন থেকে জয়ী হয়েছেন। তারা বলেন, বিজেপি প্রার্থী বিপুল ভোটে জয়ী হওয়ার পেছনে এক নম্বরে জনগণের সমর্থন এবং প্রধানমন্ত্রী মোদির প্রতি দেশবাসীর আস্থা। নরেন্দ্র মোদি ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাবেন। সেই সঙ্গে খোয়াইতে বিজেপি দল কাজ করে যাবে। মানুষের উপর কোনও রকম জুলুমবাজি, চাঁদাবাজি নেই। ব্যবসায়ী হোক, কর্মচারী হোক কারোর উপরে যাতে চাঁদাবাজি, জুলুমবাজি, কোনও রকম আক্রমণ, হুজ্জতি না হয় সেদিকে নজর রয়েছে দলের।

তারা বলেন, নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজেপি দলের কর্মী সমর্থকরা শান্তিপূর্ণভাবে সকলে বাড়ি চলে গেছেন। কিন্তু রাজ্যে সিপিএম জয়ী হলে গতকাল থেকে আজ পর্যন্ত বোমাবাজিতে কেউ শান্তিতে থাকতে পারতো না। সেই সঙ্গে ক্যাডার লাগিয়ে চাঁদাবাজি, জুলুমবাজি, হুজ্জতি, মিটিং মিছিলের নামে মানুষের জীবনটাকে জেরবার করে দিতো বলে অভিযোগ করেন তারা। বিজেপি দল জয়ী হয়ে আনন্দ উৎসব করছে। সকলে এখানে স্বাধীনভাবে আনন্দ করছে। সকলে সুখ, শান্তি, সমৃদ্ধিতে থাকবে এটাই নৈতিক কর্তব্য এবং বিজেপির সবকা সাথ সবকা বিকাশের দৃষ্টিভঙ্গী।

সভা শেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিজয় মিছিল কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন মন্ডল সভাপতি সুব্রত মজুমদার।

Releated Posts

কৃষ্ণনগরে গৃহকর্ত্রীর বাড়ি থেকে স্বর্ণালংকার চুরি, গৃহপরিচারিকা গ্রেপ্তার; উদ্ধার প্রায় ২.১১ লক্ষ টাকার গয়না

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: আগরতলার কৃষ্ণনগর এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণালংকার চুরির ঘটনায় এক মহিলা গৃহপরিচারিকাকে গ্রেপ্তার…

ByByReshmi Debnath Aug 3, 2026

চার মাসের অন্তঃসত্ত্বা মহিলার মৃত্যুকে ঘিরে আইজিএম হাসপাতালে উত্তেজনা, ময়নাতদন্ত নিয়ে মতবিরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: চার মাসের অন্তঃসত্ত্বা এক জনজাতি মহিলার মৃত্যুকে কেন্দ্র করে আগরতলার আইজিএম হাসপাতালে রবিবার…

ByByReshmi Debnath Aug 3, 2026

শ্রীনগরে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যার অভিযোগ; তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: শ্রীনগর থানার অন্তর্গত বাহামনি পাড়া এলাকায় ২৫ বছর বয়সি এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে…

ByByReshmi Debnath Aug 3, 2026

পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে ত্রিপুরা জল বোর্ডে ডেপুটেশন এআইডিডব্লিউএ-র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: পানীয় জলের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের দাবিতে সোমবার ত্রিপুরা জল বোর্ডের সাব-ডিভিশন–১-এর সহকারী…

ByByReshmi Debnath Aug 3, 2026
Scroll to Top