কলকাতা, ৬ জুন (হি.স.) : তমলুকে বিজেপির টিকিটে জয়ের পর দিল্লির পথে রওনা দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় । অভিজিৎ গঙ্গোপাধ্যায় কলকাতা হাইকোর্টের বিচারপতি থাকাকালীন নিয়োগ দুর্নীতি ইস্যুতে তিনি ক্রমাগত রাজ্য সরকারকে আক্রমণ করেছেন। আচমকাই বিচারব্যবস্থা থেকে সরে দাঁড়ান তিনি। অবসর নিয়ে কয়েকদিনের মধ্যেই বিজেপিতে যোগ দেন। প্রত্যাশামতো ভোটের টিকিটও পেয়ে যান। শুভেন্দু গড়ে তমলুক থেকে ভোটে লড়াই করে প্রথমবারের নির্বাচনে জয়ী হন।
প্রসঙ্গত, শুক্রবার দিল্লিতে বিজেপির সংসদীয় কমিটির বৈঠক রয়েছে। সেই সময় দলের সব সাংসদকে হাজির থাকতে হবে। এবার বাংলায় বিজেপির ১২ সাংসদ রয়েছেন।



















