News Flash

Image

আপডেট…অসমের ১৪ আসনের মধ্যে ১১টিতে এগিয়ে বিজেপি জোট, তিন কংগ্রেস

গুয়াহাটি, ৪ জুন (হি.স.) : লোকসভা নির্বাচনে অসমের মোট ১৪ আসনের মধ্যে বিজেপি ৯, একটি করে দুই শরিক দল যথাক্রমে ‘ইউনাইটেড পিপলস পার্টি লিবারেল’ (ইউপিপিএল) এবং ‘অসম গণ পরিষদ’ (অগপ)-এর ২ সহ মোট ১১ আসনে এগিয়ে এনডিএ। পাশাপাশি তিনটি আসনে উল্লেখযোগ্যভাবে এগিয়ে রয়েছে কংগ্রেস। প্রায় শেষ পর্বে ভোট গণনা চলছে।

নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, রাজ্যে ৯টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। এর মধ্যে ৪ নম্বর দরং-ওদালগুড়ি আসনে দিলীপ শইকিয়া ২,৯৬,৭৭৪ (প্রাপ্ত ভোট ৭,৯৯,৭৩৮) ভোট, ৫ নম্বর গুয়াহাটি আসনে বিজুলি কলিতা মেধি ২,১৬,৯৩২ (প্রাপ্ত ভোট ৭,৬৫,৬৭৩), ৬ নম্বর ডিফু আসনে অমরসিং তিসো ১,৩১,৭৩৩ (প্রাপ্ত ভোট ৩০৫৭৯৫), ৭ নম্বর করিমগঞ্জে কৃপানাথ মাল্লা ১৫,৫৭০ ভোট (প্রাপ্ত ভোট ৩,২৮,২৫১), ৮ নম্বর শিলচরে পরিমল শুক্লবৈদ্য ২,৬৫,৫৭৬ (প্রাপ্ত ভোট ৬,০৪,৭০৫), ১০ নম্বর কাজিরঙায় কামাখ্যা প্রসাদ তাসা ২,০৩,৮৬৭ (প্রাপ্ত ভোট ৮০৭৪০৪) ভোট, ১১ নম্বর শোণিতপুরে রঞ্জিত দত্ত ৩,৩৯,৪৪৫ (প্রাপ্ত ভোট ৭,২৯,৮৮৭) ভোট, ১২ নম্বর লখিমপুরে প্রদান বরুয়া ১,৯৮,০০০ ভোট (প্রাপ্ত ভোট ৬,৫৪,৬৫৩) এবং ১৩ নম্বর ডিব্রুগড় আসনে সর্বানন্দ সনোয়াল ২,৭৫,৮৯৫ ভোটে (প্রাপ্ত ভোট ৬,৮৬,২৮৫) এগিয়ে রয়েছেন।

এদিকে বিজেপির মিত্রজোট ইউপিপিএল প্রার্থী জয়ন্ত বসুমতারি ১ নম্বর কোকরাঝাড় আসনে ৪৮,২৭৪ ভোট (প্রাপ্ত ভোট ৪,২৪,৩৭০) এবং ৩ নম্বর বরপেটা আসনে অগপ প্রার্থী ফণীভূষণ চৌধুরী ২,০৩,২৪৯ (প্রাপ্ত ভোট ৭,৩৮,৪৮৬) ভোটের ব্যবধানে এগিয়ে যাচ্ছেন।

অন্যদিকে ২ নম্বর ধুবড়ি আসনে বিদায়ী সাংসদ এআইইউডিএফ-সুপ্রিমো বদরউদ্দিন আজমলকে পিছনে ফেলে এগিয়ে গেছেন কংগ্রেস প্রার্থী রকিবুল হুসেন। সর্বশেষ ফলাফল অনুযায়ী রকিবুল পেয়েছেন ১২,৭০,৫৪৮টি ভোট। বদরউদ্দিনের ঝুলিতে গেছে ৪,০৩,৫৩৯টি ভোট। ধুবড়ি আসনে ভোটের ব্যবধান ৮,৬৭,০০৯। এছাড়া ৯ নম্বর নগাঁও আসনে প্রদ্যুত বরদলৈ ১,০০,২৩৯ (প্রাপ্ত ভোট ৬,৮৯,৩৮১) এবং ১৪ নম্বর যোরহাটে গৌরব গগৈ ১,৪০,১০৭ (প্রাপ্ত ভোট ৭৩৯১২৬) ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।

Releated Posts

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026

প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মেঘালয়ে তিনটি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু

শিলং, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ও রোগ প্রতিরোধমূলক চিকিৎসা আরও সহজে…

ByByNews Desk Sep 15, 2026

স্মার্ট হচ্ছে এএসটিসি বাস: রিয়েল-টাইম ট্র্যাকিং ও এসওএস ব্যবস্থায় বাড়বে যাত্রী নিরাপত্তা

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের গণপরিবহণ ব্যবস্থায় বড়সড় প্রযুক্তিগত পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। যাত্রী নিরাপত্তা, পরিষেবার দক্ষতা…

ByByNews Desk Sep 15, 2026

সিকিমের গ্যালশিংয়ে ভারী বৃষ্টিতে ভূমিধস, ১২৮ জনকে সরানো হল

গ্যাংটক, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারী বৃষ্টির জেরে সিকিমের গ্যালশিং জেলায় ভূমিধসের প্রবণতা বেড়েছে। বিশেষ করে সিংলিটাম ও রিম্বি…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top