News Flash

  • Home
  • প্রধান খবর
  • ২৪ ঘণ্টার ব্যবধানে ভোটবৃদ্ধির হার প্রায় ৩ শতাংশ
Image

২৪ ঘণ্টার ব্যবধানে ভোটবৃদ্ধির হার প্রায় ৩ শতাংশ

কলকাতা, ৩ জুন (হি. স.) : আগের দফাগুলির মতো শেষ দফাতেও কমিশনের দেওয়া প্রাথমিক ভোটের হার এবং চূড়ান্ত ভোটের হারে বিস্তর ফারাক। রবিবার নির্বাচন কমিশন শেষ দফায় ভোটদানের যে হার জানিয়েছিল, সোমবার দেওয়া পরিসংখ্যানে সেটা বাড়ল উল্লেখযোগ্য হারে।

দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ, শনিবার রাজ্যের এই ৯ কেন্দ্রে ভোট হয়েছে। রবিবার নির্বাচন কমিশনের তরফে এই কেন্দ্রগুলিতে ভোটের যে হার দেওয়া হয়েছিল তার গড় ছিল ৭৩.৭৯ শতাংশ।

সোমবার আরও একদফা ভোটের হার দেওয়া হয়েছে কমিশনের তরফে। তাতে দেখা যাচ্ছে, ভোটদানের গড় হার বেড়ে দাঁড়াল ৭৬.৮ শতাংশ। প্রতিটি লোকসভা কেন্দ্রেই কমবেশি ১-২ শতাংশ করে ভোট বেড়েছে।

সোমবার কমিশনের দেওয়া হিসাব অনুযায়ী ভোটের হার: দমদম ৭৩.৮১, বারাসত ৮০.১৮, বসিরহাট ৮৪.৩১, জয়নগর ৮০.০৮ মথুরাপুর ৮২.০২, ডায়মন্ড হারবার ৮১.০৪, যাদবপুর ৭৬.৬৮, কলকাতা উত্তর ৬৩.৫৯, কলকাতা দক্ষিণ ৬৬.৯৫।

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top