News Flash

  • Home
  • দিনের খবর
  • ফলপ্রকাশের পরবর্তী জমকালো পরিকল্পনা বিজেপি শিবিরে
Image

ফলপ্রকাশের পরবর্তী জমকালো পরিকল্পনা বিজেপি শিবিরে

নয়াদিল্লি, ৩ জুন (হি. স.): ভোট শেষ হওয়ার পর যে’কটি বুথফেরত সমীক্ষা প্রকাশ করা হয়েছে তার প্রায় সব ক’টিতেই বলা হয়েছে যে, এনডিএ বিপুল পরিমাণ আসন পেয়ে জিতছে। বিজেপি একক দল হিসেবেও সব থেকে বড় জয়ের দিকে এগোচ্ছে। এই অবস্থায় শুধু নরেন্দ্র মোদীর শপথ গ্রহণের পরিকল্পনা নয়, ভোটের ফলপ্রকাশের পর কীভাবে তা উদযাপন করা হবে, সেই কথাও ভাবা হয়ে গেছে গেরুয়া বাহিনীর!

তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন, তার পরিকল্পনা করে ফেলেছে বিজেপি শিবির! দলের নেতা, কর্মী এবং সমর্থকদের চোখে-মুখে আত্মবিশ্বাস ঝরে পড়ছে।

গেরুয়া শিবির ইতিমধ্যে বুথফেরত সমীক্ষার ‘ভবিষ্যদ্বাণী’ মেনে নিয়ে নিজেদের যাবতীয় পরিকল্পনা তৈরি করে রেখেছে। চলতি সপ্তাহের শেষেই তারা একটি বড় রাজনৈতিক অনুষ্ঠান করতে চলেছে বলে সূত্রের খবর।

নরেন্দ্র মোদীর শপথগ্রহণের পুরো পরিকল্পনা করে ফেলেছে গেরুয়া শিবির। কানাঘুষো শোনা যাচ্ছে, এবার রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত বিস্তৃত ‘কর্তব্য পথ’-এ খোলা মঞ্চ করা হবে। সেখান থেকেই শপথ নেবেন মোদী। আগামী ৯ জুন এই শপথগ্রহণ অনুষ্ঠান হতে পারে।

সূত্রের খবর, সপ্তাহের শেষেই বিজেপি আলাদা করে এক রাজকীয় অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে। তার জন্য ইতিমধ্যে ডাকা হয়েছে প্রায় ২২ লক্ষ টাকার টেন্ডারও।

গত ২৮ মে এই টেন্ডার ডাকা হয়েছে রাষ্ট্রপতি ভবন ফুল এবং অন্যান্য উপকরণ দিয়ে সাজানোর জন্য। সোমবার থেকে সেই কাজ চালু হওয়ার কথা। আগামী পাঁচ দিনের মধ্যে তা শেষ করতে হবে। পাশাপাশি বিজেপি একই দিনে ‘ভারত মান্ডপম’ বা ‘কর্তব্যপথ’-এ নিজেদের অনুষ্ঠান করতে উদ্যোগী হয়েছে।

যে অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হয়েছে তাতে ভারতীয় সংস্কৃতি তুলে ধরার জন্য আলো ও ধ্বণি প্রদর্শনী করা হতে পারে। একই সঙ্গে ৮,০০০ থেকে ১০,০০০ লোক আমন্ত্রণ করা হতে পারে যার মধ্যে বিদেশের রাজনৈতিক ব্যক্তিত্বরাও থাকবেন। যদিও স্বাভাবিকভাবেই এখনও এই অনুষ্ঠানের কোনও সরকারি ঘোষণা হয়নি।

Releated Posts

প্রাক্তন ঝাড়খণ্ড মন্ত্রী মাধব লাল সিংয়ের মৃত্যু, শোকের ছায়া রাজ্য রাজনীতিতে

রাঁচি, ১৪ মে (আইএএনএস) : দীর্ঘদিন অসুস্থ থাকার পর বুধবার প্রয়াত হলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মন্ত্রী ও বর্ষীয়ান রাজনৈতিক…

ByByTaniya Chakraborty May 13, 2026

গুজরাটে বড় প্রশাসনিক রদবদল, বদলি ৭২ আইএএস আধিকারিক

গান্ধীনগর, ১৩ মে (আইএএনএস): গুজরাট সরকার বুধবার রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল ঘটিয়ে ৭২ জন আইএএস আধিকারিককে বদলি ও…

ByByTaniya Chakraborty May 13, 2026

জনগণনা ২০২৭: ১৭ মে থেকে গুজরাটে শুরু স্ব-গণনা, জুনে বাড়ি-বাড়ি তথ্য সংগ্রহ অভিযান

গান্ধীনগর, ১২ মে (আইএএনএস): আসন্ন জনগণনা ২০২৭-এর প্রস্তুতি জোরদার করতে গুজরাট সরকার বড় পদক্ষেপ নিচ্ছে। রাজ্যে ১.০৯ লক্ষেরও…

ByByTaniya Chakraborty May 12, 2026

আস্থা ভোটে অংশগ্রহণে নিষেধাজ্ঞায় চ্যালেঞ্জ, টিভিকে বিধায়কের আর্জি শুনবে সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১২ মে (আইএএনএস): তামিলাগা ভেট্রি কাঝাগম (টিভিকে)-এর বিধায়ক আর সিনিবাস সেতুপতির বিরুদ্ধে মাদ্রাজ হাই কোর্টের অন্তর্বর্তী নির্দেশের…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top