News Flash

  • Home
  • প্রধান খবর
  • আবগারি মামলা : তিহাড় জেলে আত্মসমর্পণ কেজরিওয়াল, ৫ জুন পর্যন্ত জেল হেফাজত
Image

আবগারি মামলা : তিহাড় জেলে আত্মসমর্পণ কেজরিওয়াল, ৫ জুন পর্যন্ত জেল হেফাজত

নয়াদিল্লি, ২ জুন (হি.স.): দিল্লি আবগারি মামলায় রবিবার বিকেলেই তিহাড় জেলে আত্মসমর্পণ করেছেন অরবিন্দ কেজরিওয়াল। এরপর এদিনই তাঁকে আগামী ৫ জুন পর্যন্ত বিচার বিভাগীয় (জেল হেফাজত) হেফাজতে পাঠাল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। জেল থেকেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজির হন কেজরিওয়াল।

কেজরিওয়ালকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর আবেদন জানায় ইডি। ইডি-র পক্ষ থেকে বলা হয়, অরবিন্দ কেজরিওয়ালকে অভিযুক্ত করা হয়েছে এবং যেহেতু বিচার মুলতুবি রয়েছে, আমরা তাঁর বিচার বিভাগীয় হেফাজতের জন্য আবেদন করছি। এরপর অরবিন্দ কেজরিওয়ালকে ৫ জুন পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে আদালত ।
আদালত এদিন উল্লেখ করেছে, ইডি সম্প্রতি অরবিন্দ কেজরিওয়ালের বিচার বিভাগীয় হেফাজতে চেয়ে একটি আবেদন করেছে। অন্তর্বর্তীকালীন জামিনে থাকায় আবেদনটি বিচারাধীন ছিল। রবিবার আত্মসমর্পণের পর আবেদনটি গ্রহণ করেন রাউস অ্যাভিনিউ আদালতের ডিউটি জজ সঞ্জীব আগরওয়াল। কেজরিওয়ালকে ৫ জুন পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর সিদ্ধান্ত নেন বিচারক।

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top