News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শারীরিক অসুস্থতা নিয়ে জিবি হাসপাতালে চিকিৎসাধীন চিত্ত মহারাজ, শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে গেলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক
Image

শারীরিক অসুস্থতা নিয়ে জিবি হাসপাতালে চিকিৎসাধীন চিত্ত মহারাজ, শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে গেলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুন: গত শুক্রবার শারীরিক অসুস্থতা নিয়ে জিবি হাসপাতালে ভর্তি হয়েছেন পদ্মশ্রী প্রাপক তথা রাজ্যের শান্তি কালী আশ্রমের চিত্ত মহারাজ। রবিবার ওনার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে জিবিপি হাসপাতালে যান মন্ত্রী সুশান্ত চৌধুরী, অভিষেক দেবরায়, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক।

এদিন হাসপাতালে উপস্থিত হয়ে ওনার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন তারা। মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, গত শুক্রবার থেকে তিনি জিবিপি হাসপাতালে ভর্তি আছেন। বর্তমানে আগের থেকে অনেকটাই সুস্থ রয়েছেন তিনি। চিকিৎসকরা ওনার শারীরিক সুস্থতার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রয়োজনীয় সব ধরনের পরিষেবা প্রদান করা হচ্ছে। খুব দ্রুত তিনি সুস্থ হয়ে যাবেন বলে আশা ব্যক্ত করেছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

Releated Posts

রাজ্যসভায় ত্রিপুরার জনজাতি যুব সমাজের ক্ষমতায়ন ও দক্ষতা উন্নয়ন কেন্দ্র স্থাপনের দাবি সাংসদ রাজীবের

নয়াদিল্লি, ২৯ জুলাই: রাজ্যসভায় ত্রিপুরার জনজাতি যুব সমাজের ক্ষমতায়ন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর আবাসিক দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান কেন্দ্র…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

বিশ্ব হেপাটাইটিস দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী হেপাটাইটিস নির্মূল করতে জনসচেতনতা আরও বাড়াতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: রাজ্যের মানুষদের সুস্থ রাখাই রাজ্য সরকারের লক্ষ্য। হেপাটাইটিস রোগ নির্মূল করতে জনসচেতনতা বাড়ানোর…

ByByReshmi Debnath Jul 28, 2026

এডিসিতে নিয়োগ ও আর্থিক লেনদেন নিয়ে অনিয়মের অভিযোগ গণমুক্তি পরিষদের, শিলংয়ে বাড়ি লিজ নিয়ে প্রশ্ন রাধাচরণ দেববর্মার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: তিপ্রা মথা পরিচালিত টিটিএএডিসি-এর প্রশাসনিক কার্যকলাপ নিয়ে একাধিক অনিয়মের অভিযোগ তুলল গণমুক্তি পরিষদ।…

ByByReshmi Debnath Jul 28, 2026

গুরু রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে ‘সম্প্রীতি সংকল্প অভিযান’-এর সূচনা, আট মাসব্যাপী কর্মসূচির ঘোষণা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: সন্ত শিরোমণি শ্রী গুরু রবিদাস মহারাজের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে দেশব্যাপী ‘সম্প্রীতি সংকল্প অভিযান’…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top