News Flash

  • Home
  • দিনের খবর
  • ভোট মিটতেই তৃণমূলের বিরুদ্ধে একযোগে সন্ত্রাসের অভিযোগ বাম-বিজেপির
Image

ভোট মিটতেই তৃণমূলের বিরুদ্ধে একযোগে সন্ত্রাসের অভিযোগ বাম-বিজেপির

কলকাতা, ২ জুন (হি. স.): লোকসভা ভোট মিটতে না মিটতেই বিরোধীদের উপর একের পর এক হামলার অভিযোগে সরগরম রাজ্য। উত্তর কলকাতা, যাদবপুর, দমদমের মতো এলাকায় বিজেপি ও সিপিএমের পোলিং এজেন্টরা আক্রান্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এক্ষেত্রে কাঠগড়ায় তৃণমূল। হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন। শনিবার রাতে উত্তর কলকাতা কেন্দ্রের অন্তর্গত ট্যাংরায় হামলা হয় বিজেপির এজেন্ট রমেশ সাউয়ের ওপর। বিজেপি প্রার্থী তাপস রায়ের এজেন্ট ছিলেন তিনি। ওদিকে ভোটের পরে বেলেঘাটা ও নারকেলডাঙা এলাকায় বিজেপির এজেন্টদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে তৃণমূলের দুষ্কৃতীরা।

যাদবপুরে আক্রান্ত হয়েছে বামেরা। সেখানে ৩২ জন বাম কর্মী আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ করেছেন যাদবপুর কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। শনিবার রাতেই সৃজন আক্রান্ত কর্মীদের সঙ্গে দেখা করেন। রবিবার সুজন চক্রবর্তীও আহতদের সঙ্গে দেখা করতে যান। যদিও তৃণমূলের তরফ থেকে সব অভিযোগই অস্বীকার করা হয়েছে।

Releated Posts

অযোধ্যায় দাসত্বের প্রতীক নয়, আজ বিশ্বের সর্ববৃহৎ রামমন্দির দাঁড়িয়ে: প্রতাপগড়ে মুখ্যমন্ত্রী যোগী

লখনউ, ৭ জুলাই (আইএএনএস): অযোধ্যার রামমন্দিরে অর্থ তছরুপের অভিযোগ নিয়ে রাজনৈতিক তরজার আবহে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মঙ্গলবার…

ByByNews Desk Jul 7, 2026

ভয়েস স্যাম্পল দিতে অনীহা কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন কলকাতা হাই কোর্টের, জরুরি শুনানির আর্জি খারিজ

কলকাতা, ৭ জুলাই (আইএএনএস): ঘৃণাত্মক ভাষণ সংক্রান্ত মামলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক…

ByByNews Desk Jul 7, 2026

মহারাষ্ট্রে টানা ভারী বৃষ্টি, পালঘরে ২০৩.৩ মিমি বৃষ্টিপাত; একাধিক নদী বিপদসীমার উপরে

মুম্বই, ৭ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রের একাধিক জেলায় প্রবল বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়েছে। জলাবদ্ধতা, নদীর জলস্তর…

ByByNews Desk Jul 7, 2026

বারুইপুর ধর্ষণ ও হত্যাকাণ্ড: যে পুকুর থেকে উদ্ধার হয় শিশুর দেহ, তার কাছেই সম্ভাব্য ‘ঘটনাস্থল’ চিহ্নিত করল পুলিশ

কলকাতা, ৭ জুলাই (আইএএনএস): দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ১২ বছর বয়সী এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে…

ByByNews Desk Jul 7, 2026
Scroll to Top