News Flash

Image

জেলযাত্রার আগে আবেগঘন বার্তা কেজরিওয়ালের

নয়াদিল্লি, ২ জুন (হি. স.): জেল মুখো হওয়ার আগে আম আদমি পার্টির নেতা-কর্মীদের উদ্দেশ্যে চোখে জল আনা বার্তা দেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, আমি সুপ্রিম কোর্টের কাছে কৃতজ্ঞ। আজ তিহাড়ে গিয়ে আত্মসমর্পণ করব। বিকেল তিনটে নাগাদ বাড়ি থেকে বেরবো। প্রথমে রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাব। সেখান থেকে আমি হনুমানজির আশীর্বাদ নিতে কনট প্লেসের হনুমান মন্দিরে যাব। সেখান থেকে দলীয় কার্যালয়ে গিয়ে সব কর্মী ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে দেখা করব। এর পর আমি তিহাড়ের উদ্দেশে রওনা হব। জেল থেকেই দল চালানোর প্রতিশ্রুতি দেন কেজরি। দলীয় কর্মীদের উদ্দেশে বলেন, আপনারা ভালো থাকলে আপনার কেজরিওয়ালও জেলে ভালো থাকতে পারবে।

উল্লেখ্য, আবগারি মামলায় দুর্নীতির অভিযোগে কেজরিওয়ালকে নিজেদের হেফাজতে নিয়েছিল ইডি। তাঁকে পাঠানো হয় তিহাড় জেলে। ইডির গ্রেফতারির বিরোধিতা করে শীর্ষ আদালতে মামলা করেন দিল্লির মুখ্যমন্ত্রী। শুনানিতে বিচারপতি সঞ্জীব খান্না ও দীপঙ্কর দত্তের বেঞ্চ জানায়, গ্রেফতারির বিরুদ্ধে অরবিন্দ কেজরিওয়ালের আবেদনের শুনানির জন্য সময় লাগতে পারে। তাই আদালত তাঁকে অন্তর্বর্তী জামিন দেওয়ার বিষয়ে বিবেচনা করবে। এর পরই সুপ্রিম কোর্টের নির্দেশে ২১ দিনের জামিন পান দিল্লির মুখ্যমন্ত্রী। রবিবার ছিল তাঁর আবার জেলে ফেরার দিন।

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top