News Flash

  • Home
  • Uncategorized
  • কল্যাণপুরে তুফানে বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত, দুর্ভোগ
Image

কল্যাণপুরে তুফানে বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত, দুর্ভোগ

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২১ আগষ্ট৷৷ রবিবার আচমকা ঝড় বৃষ্টিতে কল্যাণপুরের লক্ষ্মীনারায়ণপুর গাঁওসভার আমতলী RAINগ্রামে খোয়াই তেলিয়ামুড়া সড়কের উপর একটি বড় কড়ইগাছ ও বেশ কিছু সংখ্যক সুপারী গাছ ভেঙ্গে পড়ে বেশ কিছুক্ষণ যান চলাচল বিঘ্নিত হয়৷
সংবাদে প্রকাশ, এদিন সকালে আচমকা কল্যাণপুরে ঝড় তুফান আসে৷ রাস্তার পাশে বিদ্যুৎ পরিবাহী তারের উপর গাছ ভেঙ্গে পড়ে বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হয়৷ তাছাড়া রাস্তার উপর গাছ পড়ে যাওয়ায় ঐ সড়কে যান চলাচল বেশ কিছুক্ষণ স্তব্ধ হয়ে পড়ে৷ কয়েকটি বিদ্যুতের খঁুটিও ভূপাতিত হয়৷ স্থানীয় লোকজন বিষয়টি বিদ্যুৎ নিগমের অফিসকে জানান৷ বিদ্যুৎ কর্মীরা সংযোগ ছিন্ন করে দেয়৷ তারপরই স্থানীয় লোকজন গাছগুলি কেটে খোয়াই তেলিয়ামুড়া সড়ক স্বাভাবিক করেন৷
এদিকে, বিদ্যুৎ নিগমের কর্মীরা সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে চলেছেন৷ প্রায় ৩৫টি বাড়ির বিদ্যুৎ সংযোগ ছিন্ন হয়ে গিয়েছে৷ সবগুলি বাড়িতে পুনরায় বিদ্যুৎ সংযোগ দিতে দুই একদিন সময় লাগবে বলে বিদ্যুৎ নিগম সূত্রে জানা গিয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top