News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আইনজীবীর বিরুদ্ধে বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজার আক্রান্তের অভিযোগ, প্রতিবাদে সরব ইঞ্জিনিয়ার ফোরাম
Image

আইনজীবীর বিরুদ্ধে বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজার আক্রান্তের অভিযোগ, প্রতিবাদে সরব ইঞ্জিনিয়ার ফোরাম

আগরতলা, ৩০ মে : আদালত চত্বরে বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজার আক্রান্ত ও হেনস্তার অভিযোগ উঠেছে।বিদ্যুতের দাবিতে অবরোধ ও বিক্ষোভের কর্মসূচিতে আইনজীবীর দ্বারাই তাঁর আক্রান্ত ও হেনস্তার অভিযোগে  প্রতিবাদে সরব হয়েছে ইঞ্জিনিয়ার ফোরাম। পরর্বতী সময়ে ফোরামের তরফ থেকে বিদ্যুৎ নিগমে ডেপুটেশন প্রদান করা হয়েছে। 

এদিন জনৈকা ইঞ্জিনিয়ার অভিযোগ করেন,আদালত চত্বরে আইনজীবী ছাড়াও বিভিন্ন দফতরের কর্মীরা উপস্হিত ছিলেন। সেখানেই আইনজীবিদের হাতে বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজার অপু পাল আক্রান্ত হয়েছেন। ওই ইঞ্জিনিয়ারের দাবি, গতকালের ঘটনা পূর্ব পরিকল্পনার পরিণতি। এরই প্রতিবাদে বিক্ষোভে সামিল হয়েছে ইঞ্জিনিয়ার ফোরাম।

এদিন জনৈকা ইঞ্জিনিয়ার বিরক্তির সুরে বলেন, ঝড়বৃষ্টির পর বিদ্যুৎ পরিষেবা সাথে সাথে প্রদান করা সম্ভব নয়,জনগণকে বুঝতে হবে। কারণ, বিদ্যুৎ পরিষেবা প্রদানে নানা প্রযুক্তিগত সমস্যা সমাধানের মধ্য দিয়ে এগিয়ে যেতে হয়। তাঁর দাবি, ঝড়বৃষ্টির পর বিদ্যুৎ কর্মীদের প্রথমে ১১০০০ ভোল্টের লাইন সারাইয়ের নির্দেশ দেওয়া থাকে। এরপর তাঁরা এলটি লাইন সারাই যেতে পারেন। স্বাভাবিক তাতে অনেকটা সময়ের প্রয়োজন হয়। 

তিনি জোর গলায় দাবি করেন, এমন কোনো রাজ্য নেই যেখানে ঝড়বৃষ্টির পর পরেরই বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখা  সম্ভব। কারণ, ঝড়বৃষ্টির প্রভাবে বিদ্যুৎ পরিষেবা  বির্পযস্ত হয়ে পড়ে। 

Releated Posts

বিদ্যাসাগরের কারণেই বাংলা ভাষার প্রভূত উন্নয়ন সম্ভব হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: শিক্ষাক্ষেত্রের উন্নয়নে রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপগুলির জন্যই শহর এবং গ্রামের মধ্যে শিক্ষার গুণগতমানের ব্যবধান অনেকটাই…

ByByNews Desk Sep 26, 2026

টিটিএএডিসির সমস্যা সমাধানে জোটসঙ্গীদের সঙ্গে একযোগে কাজ করবে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি)-সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধান এবং রাজ্যের উন্নয়নকে আরও ত্বরান্বিত…

ByByNews Desk Sep 26, 2026

সীমান্ত ও পাহাড়ি এলাকায় বিএসএনএলের নেটওয়ার্ক শক্তিশালী করার দাবি, ৫জি পরিষেবা নিয়ে প্রশ্ন বিপ্লবের

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরার সীমান্ত ও পাহাড়ি এলাকায় বিএসএনএলের নেটওয়ার্ক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি গ্রাহক পরিষেবার মানোন্নয়নের…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন পদে ফের ঝর্ণা দেববর্মা, নতুন তিন সদস্যের অন্তর্ভুক্তি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের (টিসিডব্লিউ) চেয়ারপার্সন পদে ফের নিয়োগ পেলেন ঝর্ণা দেববর্মা। আরও তিন বছরের…

ByByTaniya Chakraborty Sep 26, 2026
Scroll to Top