News Flash

Image

মায়ানমারে ৫.৬ প্রাবল্যের ভূমিকম্প, কেঁপেছে অসম, মেঘালয় ও মণিপুর

গুয়াহাটি, ২৯ মে (হি.স.) : আজ বুধবার সন্ধ্যারাত ০৬টা ৪৩ মিনিট ২৬ সেকেন্ডে ভূমিকম্প সংঘটিত হয়েছে মায়ানমারে। এর ঝটকা লেগেছে অসমের গুয়াহাটি, মেঘালয়ের শিলং এবং মণিপুরের একাংশ। রিখটার স্ক্যালে ভূকম্পনের তীব্রতা ছিল ৫.৬। তবে ভূমিকম্পে কোনও হতাহত বা অন্যান্য ক্ষয়ক্ষতির খবর এখন পর্য়ন্ত পাওয়া যায়নি।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি (এনসিএস)-র প্ৰকাশিত তথ্যে জানা গেছে, আজ সন্ধ্যারাত ০৬:৪৩:২৬টায় সংঘটিত ভূমিকম্পের উৎসস্থল ছিল মায়ানমারের ভূপৃষ্ঠের ১১০ কিমি গভীরে ২৩.৪৬° উত্তর অক্ষাংশ এবং ৯৪.৫৪° পূর্বে।

এনসিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল মায়ানমারে হওয়ায় এর ঝটকা অসম, মণিপুর এবং মেঘালয়ের কিছু অংশে অনুভূত হয়েছে।

প্রসঙ্গত, এর আগে গত ৮ মে ভোর ০৪টা ৫৫ মিনিট ৩৭ সেকেন্ড মৃদু ভূমিকম্পে কেঁপেছিল উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশের লোয়ার সুবনশিরি জেলা। রিখটার স্কেলে ভূকম্পনের তীব্রতা ছিল ৩.১। এছাড়া গত ১ মে সন্ধ্যায় নাগাল্যান্ডের মন জেলা থেকে ৯০ কিলোমিটার দূরে রিখটার স্ক্যালে ৪.০ মাত্রার একটি মাঝারি ভূমিকম্প আঘাত হেনেছিল।

Releated Posts

মণিপুরের লোকটাক হ্রদে নৌকাভ্রমণ মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের

ইম্ফল, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দু’দিনের মণিপুর সফরে এসে শনিবার উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ লোকটাক লেকে নৌকাভ্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top