News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিহারের বিভিন্ন স্থানে গরম অসুস্থ বেশ কিছু পড়ুয়া, নীতীশ সরকারকে বিঁধলেন তেজস্বী
Image

বিহারের বিভিন্ন স্থানে গরম অসুস্থ বেশ কিছু পড়ুয়া, নীতীশ সরকারকে বিঁধলেন তেজস্বী

পাটনা, ২৯ মে (হি.স.): বিহারের শেখপুরা-সহ রাজ্যের বিভিন্ন স্থানে অত্যধিক গরম ও দাবদাহে অসুস্থ হয়ে পড়েছে বহু শিশু। বুধবার শেখপুরার একটি স্কুলে তাপপ্রবাহের জন্য বেশ কিছু পড়ুয়া জ্ঞান হারিয়ে ফেলে। পরে পড়ুয়াদের হাসপাতালে ভর্তি করা হয়। শেখপুরা সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ রজনীকান্ত কুমার বলেছেন, “তাপমাত্রা বৃদ্ধির কারণে শিক্ষার্থীরা অসুবিধার সম্মুখীন হচ্ছে। এখানে ভর্তি হওয়া শিক্ষার্থীরা এখন স্থিতিশীল।”

আরও এক চিকিৎসক ডাঃ সত্যেন্দ্র বলেন, “শিক্ষার্থীদের সবসময় হাইড্রেটেড থাকতে হবে। তাঁদের যতটা সম্ভব জল পান করা উচিত। গরমে বাইরে না আসার পরামর্শ দেওয়া হচ্ছে। সব শিক্ষার্থীর নিজের সঙ্গে জলের বোতল রাখা উচিত।” স্কুলের প্রধান শিক্ষক সুরেশ প্রসাদ বলেছেন, “প্রচণ্ড গরমে প্রার্থনার সময় ৬-৭ জন শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে। আমরা প্রাথমিক চিকিৎসা প্রদান করেছি। শিক্ষার্থীরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে।”

এদিকে, বিহারের বিভিন্ন স্কুলে গরমে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার ঘটনায় নীতীশ কুমার সরকারকে আক্রমণ করলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। তিনি বলেছেন, “বিহারে সরকার ও গণতন্ত্র নেই, শুধুই আছে আমলাতন্ত্র। মুখ্যমন্ত্রী এতটাই দুর্বল যে স্কুলের সময় নিয়েও কেউ তাঁর কথা শোনে না। তাপমাত্রা ৪৭ ডিগ্রি, লু বইছে, অন্তত ছোট বাচ্চাদের ক্ষেত্রে কিছুটা শিথিল হওয়া উচিত। বিহারে স্কুলের পরিকাঠামো ভালো নয়… কিন্তু, মুখ্যমন্ত্রীর হাতে কিছুই নেই।”

Releated Posts

মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা

মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…

ByByNews Desk Jun 10, 2026

দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 10, 2026

‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…

ByByNews Desk Jun 10, 2026

পিওকে-তে দমনপীড়ন পাকিস্তানজুড়ে অস্থিরতার আগুন ছড়াতে পারে, দাবি ভারতীয় গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান বিক্ষোভ দমনে পাকিস্তানি প্রশাসনের কঠোর অবস্থান শেষ পর্যন্ত গোটা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top