News Flash

  • Home
  • দেশ
  • আদিবাসী সমাজের স্বার্থের সঙ্গে ইন্ডি জোটের কোনও সম্পর্ক নেই : নরেন্দ্র মোদী
Image

আদিবাসী সমাজের স্বার্থের সঙ্গে ইন্ডি জোটের কোনও সম্পর্ক নেই : নরেন্দ্র মোদী

দুমকা, ২৮ মে (হি.স.): বিরোধীদের ইন্ডি জোটের তীব্র সমালোচনা করলেন বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর মতে, “আদিবাসী সমাজের স্বার্থের সঙ্গে ইন্ডি জোটের কোনও সম্পর্ক নেই। ইন্ডি জোট শাসিত রাজ্যগুলিতে আদিবাসী সমাজ ও সংস্কৃতি বিপন্ন।” মঙ্গলবার ঝাড়খণ্ডের দুমকায় আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “জেএমএম (ঝাড়খণ্ড মুক্তি মোর্চা) জনগণের থালা থেকে রেশন লুট করেছে এবং তাঁরা লজ্জিতও হয়নি। জলজীবন মিশনের অধীনে বাড়িতে জল সরবরাহের ক্ষেত্রেও জেএমএম দুর্নীতি করেছে। দিল্লি থেকে মোদীর পাঠানো বিনামূল্যের রেশন জনসাধারণের মধ্যে বিতরণ করার পরিবর্তে, জেএমএম সেই রেশনের কালোবাজারি করে, কিন্তু মোদী কাউকে গরীবদের খাবার ও জল কেড়ে নিতে দেবে না। ৪ জুনের পর দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা জোরদার হবে, এটাই মোদীর গ্যারান্টি।”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “বিজেপি দলিত, বঞ্চিত ও আদিবাসীদের স্বার্থে নিবেদিত। বিজেপি আদিবাসী কল্যাণের জন্য বাজেট ৪ গুণ বাড়িয়েছে, আদিবাসী এলাকায় ৪০০টিরও বেশি একলব্য আবাসিক স্কুল নির্মাণ শুরু করেছে। ভগবান বিরসার জন্মবার্ষিকীতে জনজাতীয় গৌরব উদযাপন শুরু করেছে, কিন্তু কংগ্রেস আদিবাসীদের উন্নতির জন্য বিজেপির পরিকল্পনার বিরোধিতা করেছিল এবং আদিবাসীদের অবদানকে সামনে আসতে দেয়নি।”

মোদীর কথায়, “রাষ্ট্রপতি নির্বাচনে আদিবাসী সম্প্রদায়ের মেয়েকে পরাজিত করতে ইন্ডি জোটও পূর্ণ শক্তি লাগিয়েছিল এবং তাঁদের কাছে শুধুমাত্র নিজেদের ভোটব্যাঙ্কই গুরুত্বপূর্ণ। আদিবাসী সমাজের স্বার্থের সঙ্গে ইন্ডি জোটের কোনও সম্পর্ক নেই। ইন্ডি জোট শাসিত রাজ্যগুলিতে উপজাতি সমাজ ও সংস্কৃতি বিপন্ন। নকশালবাদ, তোষণ এবং অনুপ্রবেশ হল আদিবাসীদের বিরুদ্ধে ইন্ডি জোটের অস্ত্র।”

Releated Posts

মধ্যপ্রদেশে এসআইআর নিয়ে কংগ্রেসের বিক্ষোভ, নির্বাচন কমিশনকে নিশানা

ভোপাল, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-এর বিরুদ্ধে সোমবার ভোপালে বিক্ষোভে নামল কংগ্রেস।…

ByByNews Desk Sep 28, 2026

জম্মু-কাশ্মীরের কুপওয়াড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ৫, আহত ৬

শ্রীনগর, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু-কাশ্মীরের কুপওয়াড়া জেলায় সোমবার ভয়াবহ পথ দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ছয়জন।…

ByByNews Desk Sep 28, 2026

ইভিএম নিয়ে ফের সরব মায়াবতী, ভোটের বিশ্বাসযোগ্যতা নিয়ে সংশয় গণতন্ত্রের জন্য ক্ষতিকর: বিএসপি

লখনউ, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর মাধ্যমে নির্বাচন পরিচালনার প্রক্রিয়া নিয়ে ফের প্রশ্ন তুললেন বহুজন সমাজ…

ByByNews Desk Sep 28, 2026

২ হাজার টাকার বেশি ইউপিআই লেনদেনে চার্জ: কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২ হাজার টাকার বেশি নির্দিষ্ট ইউপিআই লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) চালুর কেন্দ্রের সিদ্ধান্তকে…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top