News Flash

  • Home
  • প্রধান খবর
  • যাবজ্জীবন সাজা থেকে মুক্তি, রঞ্জিত হত্যা মামলায় রাম রহিম-সহ ৫ জন বেকসুর
Image

যাবজ্জীবন সাজা থেকে মুক্তি, রঞ্জিত হত্যা মামলায় রাম রহিম-সহ ৫ জন বেকসুর

চন্ডীগড়, ২৮ মে (হি.স.): পঞ্জাব ও চন্ডীগড় হাইকোর্টের রায়ে বড় স্বস্তি পেলেন ডেরা সচ্চা সৌদার প্রধান গুরমিত রাম রহিম। ২২ বছর আগে নিজের ম্যানেজারকে খুনের মামলায় রাম রহিমকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল বিশেষ সিবিআই আদালত। সেই মামলাতেই মঙ্গলবার হাইকোর্টের নির্দেশে রেহাই পেলেন স্বঘোষিত ধর্মগুরু।

মঙ্গলবার রাম রহিম-সহ মোট ৫ জনকে এই মামলায় বেকসুর খালাস করেছে আদালত। গুরমিত রাম রহিমের আইনজীবী যতিন্দর খুরানা বলেছেন, “মহামান্য পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট নিম্ন আদালতের রায় পরিবর্তন করেছে এবং এতে জড়িত পাঁচজনকে বেকসুর খালাস করেছে। আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাই৷”

উল্লেখ্য, ০০২ সালের ১০ জুলাই হরিয়ানার কুরুক্ষেত্রের খানপুর কোলিয়ান গ্রামে ডেরার প্রাক্তন ম্যানেজার রঞ্জিত সিংকে গুলি করে খুন করা হয়েছিল। বিভিন্ন মহল থেকে দাবি করা হয়েছিল, ডেরার সদর দফতরে মহিলাদের যৌন হেনস্থার অভিযোগে বেনামী চিঠি ছড়ানোর পিছনে রঞ্জিতের হাত আছে সন্দেহে তাঁকে খুন করা হয়েছিল। সেই মামলাতে ২০২১ সালে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনানো হয়েছিল রাম রহিমকে।

Releated Posts

অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের টার্গেট করছে আইএসআই, সতর্ক করল আইবি

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): ভারতে অবৈধভাবে প্রবেশ করা বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার হওয়ার পর তাদের…

ByByNews Desk Jun 15, 2026

১৭ জুন কোটা থেকে কংগ্রেসের দেশব্যাপী আন্দোলন শুরু, ছাত্র-যুবদের যোগদানের আহ্বান রাহুল গান্ধীর

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া ছাত্রছাত্রী এবং চাকরিপ্রার্থীদের কংগ্রেসের দেশব্যাপী আন্দোলন ‘ছাত্রোঁ কি গুঞ্জ’-এ সামিল…

ByByNews Desk Jun 15, 2026

রাজস্থানে ‘অপারেশন ক্লিন’ সম্প্রসারিত, পাকিস্তান সীমান্ত সংলগ্ন ১০২ গ্রাম নজরদারির আওতায়

জয়পুর, ১৫ জুন (আইএএনএস): ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত বরাবর নিরাপত্তা জোরদার করতে কেন্দ্র-সমর্থিত ‘অপারেশন ক্লিন’-এর পরিধি ১৫ কিলোমিটার থেকে…

ByByNews Desk Jun 15, 2026

পশ্চিম এশিয়ায় সংঘাত অবসানে আমেরিকা-ইরান সমঝোতাকে স্বাগত মোদির, শান্তি ও স্থিতিশীলতা ফেরার আশা ভারতের

ব্রাতিস্লাভা, ১৫ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংঘাত অবসানে আমেরিকা ও ইরানের মধ্যে হওয়া সমঝোতাকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top