News Flash

  • Home
  • দিনের খবর
  • ঘূর্ণিঝড়ের তাণ্ডবে শিয়ালদহ দক্ষিণে বিঘ্নিত ট্রেন চলাচল, ব্যাহত মেট্রো পরিষেবাও
Image

ঘূর্ণিঝড়ের তাণ্ডবে শিয়ালদহ দক্ষিণে বিঘ্নিত ট্রেন চলাচল, ব্যাহত মেট্রো পরিষেবাও

কলকাতা, ২৭ মে (হি.স.): আশঙ্কা ছিলই, আর তাই হল! রেমাল-এর তাণ্ডবে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিঘ্নিত হল ট্রেন পরিষেবা। ব্যাহত হয়েছে মেট্রো পরিষেবাও। দুর্যোগের কারণে সোমবার সকাল থেকে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল করছে না। পুরোপুরি বন্ধ রাখতে হয়েছে পরিষেবা। রেল সূত্রে খবর, একাধিক জায়গায় লাইনের উপর গাছ পড়ে রয়েছে। তাই এই বিপত্তি। ট্রেনের পাশাপাশি মেট্রো পরিষেবাও ব্যাহত সকাল থেকে।

এমনিতেই ঝড়ের কারণে সোমবার সকাল থেকে শিয়ালদহ দক্ষিণ শাখায় একাধিক ট্রেন বাতিল করা হয়েছিল। আগেই সেই ঘোষণা করে দিয়েছিল রেল। তবে কিছু ট্রেন চলার কথা ছিল। সকাল থেকে চলছে না তা-ও। কখন পরিস্থিতি স্বাভাবিক হবে, স্পষ্ট নয়। সপ্তাহের প্রথম দিনে সকাল সকাল যাঁরা মেট্রোর ভরসায় বেরিয়েছিলেন, তাঁরাও ভোগান্তির মুখে। কারণ মেট্রো পরিষেবাও ব্যাহত হয়েছে সোমবার সকালে।

Releated Posts

আদিবাসী কর্পোরেশন কেলেঙ্কারি: মন্ত্রী নাগেন্দ্রের পদত্যাগ দাবি করল কর্ণাটক বিজেপি

বেঙ্গালুরু, ১৩ আগস্ট (আইএএনএস): কর্ণাটকের মহর্ষি বাল্মীকি তফসিলি উপজাতি উন্নয়ন কর্পোরেশনের কথিত আর্থিক কেলেঙ্কারি নিয়ে রাজ্যের মন্ত্রী বি.…

ByByNews Desk Aug 13, 2026

রাঁচিতে বিধানসভা ঘেরাও ঘিরে হিংসা: ৬০০ বিক্ষোভকারীর বিরুদ্ধে এফআইআর

রাঁচি, ১৩ আগস্ট (আইএএনএস): গত ১০ আগস্ট রাঁচিতে বিধানসভা ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে হিংসা ও অশান্তির অভিযোগে ৬০০…

ByByNews Desk Aug 13, 2026

দিল্লিতে ‘গ্যাংল্যান্ড’ গ্যাংয়ের ৩ সদস্য গ্রেফতার, এনসিআরে তোলাবাজির ছক বানচাল

নয়াদিল্লি, ১৩ আগস্ট (আইএএনএস): দিল্লি পুলিশের স্পেশাল সেল সদ্য গড়ে ওঠা মথুরাভিত্তিক অপরাধী সংগঠন ‘গ্যাংল্যান্ড’-এর তিন সদস্যকে গ্রেফতার…

ByByNews Desk Aug 13, 2026

কর্ণাটক বিধানসভা ও পরিষদের প্রিসাইডিং অফিসার পদে মনোনয়ন জমা জিএস পাটিল ও সেলিম আহমেদের

বেঙ্গালুরু, ১৩ আগস্ট (আইএএনএস): কর্ণাটক বিধানসভার স্পিকার পদে বৃহস্পতিবার মনোনয়ন জমা দিলেন কংগ্রেস বিধায়ক জিএস পাটিল। মুখ্যমন্ত্রী ডিকে…

ByByNews Desk Aug 13, 2026
Scroll to Top