News Flash

  • Home
  • দেশ
  • মালদায় দুই কোটি টাকার ব্রাউন সুগার সহ ধৃত দুই
Image

মালদায় দুই কোটি টাকার ব্রাউন সুগার সহ ধৃত দুই

মালদা, ২৬ মে (হি.স.) : দুই কোটি টাকার ব্রাউন সুগার সহ আন্তঃজেলা পাচার চক্রের দুই পান্ডাকে গ্রেফতার করল নারকোটিক কন্ট্রোল ব্যুরো । রবিবার ধৃতদের পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।

আদালত ও এনসিবি সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে মালদার রথবাড়ি এলাকায় হানা দেয় নারকোটিক কন্ট্রোল ব্যুরোর একটি দল। তথ্য অনুযায়ী, রথবাড়ির চাটাইপট্টি এলাকায় সন্দেহভাজন দুই যুবককে আটক করে তল্লাশি চালাতেই ২ কেজি ব্রাউন সুগার উদ্ধার হয়। যার আনুমানিক বাজারমূল্য দুই কোটি টাকা। তারপরই দুই যুবককে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম একুব শেখ ও বিশাল হালদার। একুব কালিয়াচকের বাসিন্দা। বিশালের বাড়ি উত্তর দিনাজপুরের ইসলামপুরে।

এনসিবি অফিসারদের প্রাথমিক অনুমান, ধৃতদের সঙ্গে আরও কারবারীর যোগ রয়েছে। উদ্ধার হওয়া ব্রাউন সুগার কোথা থেকে নিয়ে এসেছিল, কোথায় তা পাচারের ছক কষেছিল, এই ঘটনায় আরও কে কে জড়িত রয়েছে তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করবে তদন্তকারী অফিসাররা।

Releated Posts

মধ্যপ্রদেশে এসআইআর নিয়ে কংগ্রেসের বিক্ষোভ, নির্বাচন কমিশনকে নিশানা

ভোপাল, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-এর বিরুদ্ধে সোমবার ভোপালে বিক্ষোভে নামল কংগ্রেস।…

ByByNews Desk Sep 28, 2026

জম্মু-কাশ্মীরের কুপওয়াড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ৫, আহত ৬

শ্রীনগর, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু-কাশ্মীরের কুপওয়াড়া জেলায় সোমবার ভয়াবহ পথ দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ছয়জন।…

ByByNews Desk Sep 28, 2026

ইভিএম নিয়ে ফের সরব মায়াবতী, ভোটের বিশ্বাসযোগ্যতা নিয়ে সংশয় গণতন্ত্রের জন্য ক্ষতিকর: বিএসপি

লখনউ, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর মাধ্যমে নির্বাচন পরিচালনার প্রক্রিয়া নিয়ে ফের প্রশ্ন তুললেন বহুজন সমাজ…

ByByNews Desk Sep 28, 2026

২ হাজার টাকার বেশি ইউপিআই লেনদেনে চার্জ: কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২ হাজার টাকার বেশি নির্দিষ্ট ইউপিআই লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) চালুর কেন্দ্রের সিদ্ধান্তকে…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top