News Flash

  • Home
  • খেলা
  • সদর আন্ত স্কুল ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন প্রগতি, হলিক্রস রানার্স
Image

সদর আন্ত স্কুল ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন প্রগতি, হলিক্রস রানার্স

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।।  আবারও চ্যাম্পিয়ন প্রগতি বিদ্যাভবন। সদর আন্তঃ স্কুল ক্রিকেটে শ্রেষ্ঠত্বের খেতাব এবার প্রগতি বিদ্যাভবন এর হাতে। গত বছর রানার্স খেতাবে সন্তুষ্ট থাকতে হলেও ২০১২ এবং ২০১৬ এর পর পুনরায় চ্যাম্পিয়ন ট্রফি বিজয়ের গৌরব অর্জন করে নিয়েছে প্রগতি বিদ্যাভবন। রবিবারে এমবিবি স্টেডিয়ামে টিসিএ আয়োজিত সদর আন্তঃ স্কুল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ছয় উইকেট এর ব্যবধানে প্রতিপক্ষ হলিক্রশ স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন খেতাব অর্জন করেছে। গত রাতের বৃষ্টিতে মাঠ কিছুটা অপ্রস্তুত থাকলেও ৮:৩৮ মিনিট নাগাদ ম্যাচ শুরুতে টস জিতে হলিক্রশ স্কুল প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। সীমিত ২০ ওভারে সব কটি উইকেট হারিয়ে হলিক্রশ স্কুল ১০৮ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে আদৃত দে সর্বাধিক ২৬ রান পায়। এছাড়া মহির্ণব লস্করের ১৯ রান, কিঞ্জল দেবের ১৫ রান, দিগ্বিজয়ের ১৪ রান উল্লেখ করার মতো। প্রগতি বিদ্যাভবন এর রতন মালাকার ১২ রানে এবং সুরজ সোম ২৪ রানে তিনটি করে উইকেট তুলে নেয়। তাছাড়া, রাহুল মিয়া ৩০ রানে পেয়েছে দুটি এবং সম্রাট দাস ও অঙ্কিত দাস একটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে প্রগতি বিদ্যাভবন অনেকটা সহজ টার্গেটকে সামনে রেখে ১৫ ওভার খেলে চার উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়। হলিক্রশ স্কুল পেয়েছে রানার্স আপের খেতাব। প্রগতির প্রারম্ভিক ব্যাটার্সরা স্বল্প রানে প্যাভেলিয়নে ফিরে গেলেও অধিনায়ক প্রতীক দেববর্মা ও নির্ভরযোগ্য অলরাউন্ডার সম্রাট দাস জুটির অনবদ্য দায়িত্বপূর্ণ পারফরম্যান্সে দল জয়ের লক্ষ্যে পৌঁছায়। অধিনায়কোচিত ব্যাট চালিয়ে প্রতীক ৩৩ বল খেলে তিনটি বাউন্ডারি ও একটি ওভার  বাউন্ডারি হাঁকিয়ে অপরাজিত ভূমিকায় ৪১ রান সংগ্রহ করে দলকে জয় এনে দেয়। সম্রাটও দারুন খেলেছে, ৩২টি বলের মুখোমুখি হয়ে চারটি বাউন্ডারি হাঁকিয়ে ৩৭ রান সংগ্রহ করে অপরাজিত থেকে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছানোর পাশাপাশি প্লেয়ার অফ দা ম্যাচের খেতাবও পায়। প্রগতি বিদ্যাভবন ক্রিকেট টিমের দীর্ঘদিনের কোচ নয়ন মনি দেববর্মা টিমের সাফল্যে দারুন খুশি। হলিক্রস স্কুলের দ্বিগবিজয়, অভিনব তাঁতি ও পিটারসন রিয়াং প্রত্যেক একটি করে উইকেট পেয়েছিল।

Releated Posts

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026

এশিয়ান গেমসে রুপোজয়ী অভয় সিংকে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে পুরুষদের সিঙ্গলসে রুপোর পদকজয়ী স্কোয়াশ খেলোয়াড় অভয় সিংকে ৫০…

ByByNews Desk Sep 27, 2026

গ্রাম থেকে হকি প্রতিভা খুঁজে বের করার উদ্যোগের প্রশংসা মোদির

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): দেশের প্রত্যন্ত গ্রাম ও দূরবর্তী এলাকা থেকে প্রতিভাবান ক্রীড়াবিদদের খুঁজে বের করে তাঁদের যথাযথ…

ByByNews Desk Sep 27, 2026

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top