News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চুরি যাওয়া স্কুটি উদ্ধার করল আমবাসা থানার পুলিশ
Image

চুরি যাওয়া স্কুটি উদ্ধার করল আমবাসা থানার পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ২৬ মে: আমবাসায় বৃদ্ধি পেয়েছে চুরির ঘটনা। প্রতিদিন কোথাও না কোথাও ঘটে চলছে চুরির ঘটনা। গত শনিবার আমবাসা এইচডিএফসি ব্যাঙ্ক সংলগ্ন এলাকা থেকে একটি স্কুটি চুরি হয়ে যায়। পরবর্তী সময়ে স্কুটির মালিক আমবাসা থানায় স্কুটি চুরি হয়ে যাওয়ার একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

পুলিশ অভিযোগ পেয়ে সি সি ক্যামেরার ফুটেজ দেখে সন্দেহভাজন একজনকে থানায় নিয়ে আসে। তাকে জিজ্ঞাসাবাদ এরপর চুরি যাওয়া স্কুটিটি আমবাসা বাজার সংলগ্ন গৌরী শিশু বিহার অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে আজ  রবিবার উদ্ধার করে পুলিশ।

আমবাসা থানার পুলিশ আধিকারিক রঞ্জিত সরকার জানিয়েছেন আটক ব্যক্তির নাম ফলেন্দ্র দেববর্মা। তাকে জিজ্ঞাসাবাদ করার পর এই স্কুটিটি উদ্ধার হয়। তবে দিন দিন আমবাসায় ঘটে চলা চুরির ঘটনার সাথে কারা জড়িত রয়েছে সে বিষয়ে পুলিশ সঠিক তদন্ত করলে আসল রহস্য বেরিয়ে আসবে।
এখন দেখার বিষয় চলতি মাসে ঘটে যাওয়া আরো কিছু চুরির ঘটনার রহস্য উন্মোচন করতে পুলিশ কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top