News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মতিনগর সীমান্তে উদ্ধার কোটি টাকার মাদক সহ অস্ত্র, গ্রেফতার এক
Image

মতিনগর সীমান্তে উদ্ধার কোটি টাকার মাদক সহ অস্ত্র, গ্রেফতার এক

আগরতলা, ২৩ মে: গোপন খবরের ভিত্তিতে নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেয়েছে আমতলী থানার পুলিশ। অভিযানে মতিনগর সীমান্তে উদ্ধার কোটি টাকার মাদক সহ অস্ত্র। সাথে গ্রেফতার করা হয়েছে কুখ্যাত মাদক কারবারিকে।

পশ্চিম জেলার পুলিশ সুপার কিরন কুমার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে মতিনগর স্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা সুন্দর আলির বাড়িতে ইয়াবা ট্যাবলেট ও আগ্নেয়াস্ত্র থাকতে পারে।সেই সংবাদের উপর ভিত্তি করে বিএসএফ ৪২ নম্বর ব্যাটেলিয়ানের রায়েরমুড়া বিওপি এবং আমতলী থানার পুলিশের যৌথ দল সকালে মতিনগর স্কুল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছিল। অভিযানে কুখ্যাত মাদক কারবারি সুন্দর আলীর কাছ থেকে ৫৯২০০ টি ইয়াবা ট্যাবলেট, ৫০ টি ফেন্সিডিলের বোতল, বাংলাদেশি ২৩৫৫০ টাকা ,একটি অত্যাধুনিক পিস্তল সহ ম্যাগাজিন এবং তাজা বুলেট সহ অন্যান্য সন্দেহজনক জিনিসপত্র। পুলিশ সুন্দর আলীকে গ্রেফতার করেছে।

আরো জানা গিয়েছে, উদ্ধারকৃত মাদক সহ সামগ্রীর দাম কোটি টাকার অধিক বলে জানা গিয়েছে।

Releated Posts

কমলাসাগর সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুন: কমলাসাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।…

ByByReshmi Debnath Jun 14, 2026

এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…

ByByReshmi Debnath Jun 14, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 14, 2026

মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top