News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিয়ের প্রলোভন দেখিয়ে সহবাস, সদ্যজাত শিশু ও প্রেমিকাকে স্বীকৃতি দিতে নারাজ প্রেমিক
Image

বিয়ের প্রলোভন দেখিয়ে সহবাস, সদ্যজাত শিশু ও প্রেমিকাকে স্বীকৃতি দিতে নারাজ প্রেমিক

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২২মে: এক মহিলাকে বিয়ের প্রলোভন দেখিয়ে সহবাস করার অভিযোগ উঠলো এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তির নাম বিপিন ত্রিপুরা। তার বাড়ি লুধুয়া গুনচন্দ্র পাড়ায়। বর্তমানে ঐ ৩২ বছর বয়সী মহিলা সাব্রুম মহকুমা হাসপাতালে একটি পুত্র সন্তান জন্ম দিলেন।

বিপিন ত্রিপুরা এই সম্পর্ক অস্বীকার করায় সাব্রুম মহকুমা হাসপাতালে সাংবাদিকদের কাছে গোটা ঘটনা বলেন ওই মহিলা। তিনি সুষ্ঠু বিচারের দাবি জানান। মহিলা অভিযোগ করেন — লুধুয়ার গুনচন্দ্র পাড়ার বিপিন ত্রিপুরা বিয়ের প্রলোভন দেখিয়ে গত দূর্গাপুজার সময় থেকে একাধিকবার তার সঙ্গে  সহবাস করেন। মহিলা গর্ভবতী হওয়ায় গত ২ মাস আগে বিপিন চন্দ্র ত্রিপুরাকে বিয়ে করার প্রস্তাব দেন মহিলা। কিন্তু বিপিন ত্রিপুরা বিয়ে করতে নারাজ। বর্তমানে সাব্রুম মহকুমা হাসপাতালে মহিলা একটি ফুটফুটে পুত্র সন্তান জন্ম দেয়। তবে বিপিন এই সম্পর্ক স্বীকার না করায় এবার প্রশাসনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন ওই মহিলা।

Releated Posts

তেলকাজলা ধর্ষণকাণ্ড: দ্রুত বিচারের দাবিতে সোনামুড়ায় এসএফআই-এর প্রতিবাদ

সোনামুড়া, ৩০ জুন: ধনপুরের তেলকাজলা এলাকার অষ্টম শ্রেণির এক ছাত্রীর ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার, দ্রুত বিচার এবং…

ByByTaniya Chakraborty Jun 30, 2026

বামুটিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত ৬

আগরতলা, ৩০ জুন: ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছে। ওই দূর্ঘটনায় বামুটিয়া ব্লক এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 30, 2026

নির্মাণের কয়েকদিনের মধ্যেই খসে পড়ছে ড্রেন, নিম্নমানের কাজ ও ইট সরানোর অভিযোগে সরব এলাকাবাসী

আগরতলা, ৩০ জুন: নির্মাণ শেষ হওয়ার কয়েকদিনের মধ্যেই বিভিন্ন অংশ খসে পড়তে শুরু করেছে ড্রেন। নিম্নমানের নির্মাণকাজ, প্লাস্টারের…

ByByReshmi Debnath Jun 30, 2026

প্রশাসনের নির্দেশে নিজেদের হাতেই দোকান ভাঙলেন মধুপুর বাজারের ব্যবসায়ীরা

আগরতলা, ৩০ জুন: প্রশাসনের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করে নিজেদের উদ্যোগেই সরকারি জমি দখলমুক্ত করতে দোকান ভাঙলেন মধুপুর…

ByByReshmi Debnath Jun 30, 2026
Scroll to Top